নগরীর হাউজিং এস্টেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:৫১,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৪১ বার পঠিতসিলেটে নগরীর হাউজিং এস্টেট থেকে আনোয়ার হোসেন বাদশা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল নূরের ছেলে।
রোববার সকালে হাউজিং এস্টেট ১ নম্বর লেনের ৩ নম্বর বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মারা যাওয়া যুবকের বড় ভাই সিরাজুল ইসলাম (৩৫) পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার রান্না ঘরের জানালার গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থা থেকে আনোয়ার হোসেন বাদশার লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের পরিবারের ধারণা, রোববার আনুমানিক ভোর ৪টার দিকে সকলের অজ্ঞাতসারে আনোয়ার হোসেন বাদশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।









