যেকোনো প্রতিকুল পরিস্থিতিতেও ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে ______মুনতাসির আলী
ওসমানীনগরে খেলাফত মজলিসের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১৯:১৫,অপরাহ্ন ১৯ মে ২০২১ | সংবাদটি ৩২০ বার পঠিতখেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন ইসলামী আন্দোলন করলে ঘাত-প্রতিঘাত আসবেই।
এ পথে জেল জুলুম নির্যাতন নিপীড়ন স্বাভাবিক বিষয়। এগুলো ইসলামী সংগঠনের কর্মির জন্য নিত্যদিনের রুটিন। ফিলিস্তিনী শিশুরা পাথর ছুড়ে ইহুদী হায়েনাদের মোকাবেলা করছে।
এর চে’ প্রতিকুল অবস্থা আর কী হতে পারে? অত এব আমরা প্রতিকুল অবস্থায় আছি বলে ইসলামী আন্দোলনের কাজে নিস্ক্রিয় হওয়া যাবেনা।
খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
উপজেলা শাখা সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী ও নির্বাহি সদস্য মাওলানা হোসাইন আহমদ।
এছাড়াও উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।









