র্যাব-৯ এর অভিযানে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে বিদেশী রিভলবারসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৫৫,অপরাহ্ন ২০ মে ২০২১ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
গোলাপগঞ্জ থানায় ২০ মে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম , এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ পয়েন্ট সংলগ্ন দি আল আমিন মেডিকেল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিদেশী রিভলবারসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আলাল উদ্দিন (২৩), পিতাঃ- বাতির আলী,সাং-পূর্ব কানিশাইল(নোয়াইঘাট),থানাঃ-গোলাপগঞ্জ,জেলা- সিলেট’কে গ্রেফতার করে।
উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসতেছিল। সে এলাকায় একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। থানা এলাকায় উক্ত আসামী মাদক, চোরাকারবারী ও অস্ত্রব্যবসার সাথে পরিচিত বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা









