দক্ষিণ সুরমায় মাদক ইয়াবা ও গাঁজা সহ দুইজন গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০৫,অপরাহ্ন ২২ মে ২০২১ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
দক্ষিণ সুরমায় মাদক ইয়াবা ও গাঁজা সহ দুইজন গ্রেফতার করছে দক্ষিণ সুরমা থানা।
২১ মে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ সিলেট-জকিগঞ্জ রোডের জোৎস্না এয়ারড্রেসার এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এবং অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এসআই/কল্লোল গোস্বামী, এসআই/যতন চন্দ্র পাল, এএসআই/সঞ্জয় চন্দ্র দে, এএসআই(নিঃ)/হাবিবুর রহমান, এএসআই/আমিনুর রহমান, এএসআই/বোরহান এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মো: নজরুল ইসলাম (৩৪), পিতা-মৃত বোশারত আলী, মাতা-সোনামাত, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, আনোয়ার জাহেদ সুমন @ সুমন আহমদ (৩৩), পিতা-আব্দুল মতিন, মাতা-রওশন আরা বেগম, সাং-পাঠানটুলা, গুরাবাড়ী, কোচারপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদ্বয়কে আটক করেন।
ধৃত আসামী মো: নজরুল ইসলাম ও আনোয়ার জাহেদ সুমন, সুমন আহমদ এর হেফাজত হতে ৪৩০ (চারশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহ্নত ০১টি মোটরসাইকেল (সিলেট হ-১১-১১৮৪) উদ্ধার করেন।









