সুরমা মার্কেট থেকে ১১ নারী-পুরুষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৫৭:৩৩,অপরাহ্ন ২৯ মে ২০২১ | সংবাদটি ৩০৯ বার পঠিতনগরীর আবাসিক হোটেল গুলোতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার বন্দাবাজার ফাঁড়ির একদল পুলিশ নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস.আই মো. মোস্তাফজিুর রহমান। সঙ্গে ছিলেন এস.আই মো. সাজেদুল করমি সরকার ও অন্যান্য ডিউটি অফিসার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









