স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচভাই ও পানসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৩৩,অপরাহ্ন ০২ জুন ২০২১ | সংবাদটি ৩২৩ বার পঠিতস্বাস্থ্যবিধি অমান্য করায় নগরীর পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুন) দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়। সূত্র জানায়, সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ও র্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন এর যৌথ নেতৃত্বে অভিযান হয়
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো. জাহাঙ্গীর আলম জানান, সর্বশেষ করোনাকালীন বিধিনিষেধ অনুযায়ী রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুমতি দিলেও সামাজিক দূরত্ব কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে। কিন্তু পানসি-পাঁচভাই রেস্টুরেন্ট গাদাগাদি করে বসিয়ে মানুষকে খাবার পরিবেশন করছিলো। এজন্য স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে পানসি-পাঁচভাই মালিককে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।









