logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. রিয়েল এস্টেট

সিলেটে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে হোটেল রোজ ভিউ বিক্রি

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:৫০:২৫,অপরাহ্ন ০৭ জুন ২০২১ | সংবাদটি ৭০০ বার পঠিত

সিলেটে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পাঁচতারকা মানের হোটেল রোজ ভিউ বিক্রি হয়েছে মাত্র সাড়ে তিন কোটি টাকায়। সিলেটের জনপ্রিয় এই হোটেলটির মূল্য অর্ধশত কোটি টাকা হলে শুধুমাত্র সরকারের কয়েককোটি টাকা রাজস্ব ফাঁকি দিতেই এমনটি করা হয়েছে। তবে সরকারের রাজস্ব ফাঁকি দিতে এই অনিয়ম করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন সিলেটের সাব-রেজিস্টার পারভীন আক্তার। তিনি বলছেন নগরীর উপশহর রোজভিউ হোটেল বিক্রিতে কোন অনিয়ম হয়নি!

সূত্রে জানা গেছে, সিলেট সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ে ১৮৮২/২১ ইং নম্বর দলিল মূলে বিক্রি করা হয় সিলেটের রোজ ভিউ হোটেল। হোটেলটির জায়গা ও ভবনের মূল্য সরকারী হিসেবে প্রায় অর্ধশত কোটি টাকা বলে জানিয়েছেন একাধিক দলিল লেখক ও আইনজীবীরা। কিন্তু দলিল রেজিস্ট্রি হয়েছে শুধু জায়গার মূল্য নির্ধারণে তিন কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা মূল্যে। ৫ থেকে ৭ লাখ টাকার কারণে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় কয়েক কোটি টাকা!

তবে সিলেট সদর সাবরেজিস্ট্রার পারভিন আক্তার জানান, তিনি কোন দুর্নীতিতে জড়িত নন, এ দলিলটি করা হয়েছে জেলা রেজিস্ট্রার, ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই আইনজীবী, দলিল লেখক সমিতির নেতা ও একজন নকল নবিশের সাথে পরামর্শ করে। এদিকে হোটেল রোজ ভিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা হোটেল বিক্রি করেননি। তাহলে এই দলিল কিভাবে সম্পাদন হল?

সম্পাদিত দলিল সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিলেটের এই পাঁচ তারকা নামে পরিচিত হোটেল রোজ ভিউ। জায়গার পরিমাণ ৪৮ শতক ৩৬ পয়েন্ট। এ হোটেলটি সাদিপুর ২য় খন্ড মৌজার জে,এল নং, এস, এ ৯৮, বি, এস ৭৯, উপজিলা সদর, জেলা সিলেট। চলতি বছরের ২১ মার্চ এ জায়গা ও হোটেলটি বিক্রি করেন মঈন উদ্দিন, মহি উদ্দিন, কবির উদ্দিন, মিজান উদ্দিন গং।

গত ২১ মার্চ দলিল লেখক ইব্রাহিম আলী খোকন রেজিস্ট্রিকৃত ১৮৮২/২১ ইং নম্বর সাফ কবালা হস্তান্তর দলিলে উল্লেখ করেন, সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিস, সিলেট সদর। দলিলের সার সংক্ষেপ দলিলের প্রকৃতি সাফ কবালা। সিলেট সিটি করপোরেশন ২৩ নম্বর ওয়ার্ড। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ ০.৪৮৩৬ একর বা ৪৮ শতক ৩৬ পয়েন্ট। জায়গার শ্রেণী দোকান। ৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা মূল্যে দলিলটি রেজিস্ট্রি করেন সিলেট সদর সাব রেজিস্ট্রার পারভিন আক্তার।

সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের একাধিক সূত্র জানিয়েছেন, সিলেট সদর সাব রেজিস্ট্রার পারভিন আক্তারকে নিয়ন্ত্রণ করেন ওই অফিসের একজন পুরুষ নকল নবিশ ও দলিল লেখক সমিতির এক নেতা। ওই দুইজন মিলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করানোর জন্য অনিয়মের আশ্রয় নেন দলিল লেখক ইব্রাহিম আলী খোকনের সাথে। পর্যায়ক্রমে সেই নকল নবিশ ও দলিল লেখক সমিতির নেতার কুকর্ম প্রকাশ করা হবে।

এরপর সাব-রেজিস্ট্রার পারভিন আক্তারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ওই নকল নবিশ ১৮ মার্চ সন্ধ্যায় দলিল রেজিস্ট্রির বিষয়টি পাকাপোক্ত করেন। এরপর ২১ মার্চ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ১৮৮২/২১ ইং নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়।

সূত্র জানায়, এর আগেও দলিল লেখক ইব্রাহিম আলী খোকন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮টি সীল-স্বাক্ষর জালিয়াতি করে সিলেটে এক প্রবাসীর নামে আমোক্তারনামা জাল করতে গিয়ে আটক ইব্রাহিম আলী খোকন নামে এক দলিল লেখক। তবে আটকের পর সিলেটের সাব-রেজিস্ট্রার তাকে পুলিশে সোপর্দ করেননি! ইব্রাহিম আলী খোকন (সনদ নং ২৯০/২০১০)।

সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক জানান, রোজ ভিউ হোটেল একটি কমার্শিয়াল ভবন। আর সাদিপুর ২য় খন্ড মৌজার দাম বর্তমানে ৮ থেকে ১৪ লক্ষ টাকা। কমার্শিয়াল ভবনে স্কয়ার ফুট অনুযায়ি ও জায়গার মূল্য অনুসারে তা সাফ কবালা দলিল নির্ধারণে বিক্রি হলে সরকারকে সাড়ে ১২ শতাংশ হারে রাজস্ব দেয়ার কথা। যেহেতু, তিন কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা বিক্রয় মূল্য নির্ধারণে দলিল রেজিস্ট্রি করা হয়েছে, সেহেতু, শুধু জায়গার মূল্য দেয়া হয়েছে। আর সরকারকে ৭ থেকে ৮ শাতাংশ রাজস্ব দেয়া হয়েছে। এতে করে সরকারের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।

এ ব্যাপারে হোটেল রোজ ভিউ এর মালিক মহি উদ্দিন জানান, তারা হোটেল বিক্রি করেননি। বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন।

সিলেট সদর সাবরেজিস্ট্রার পারভিন আক্তার বলেন, আমি ভেতরের কথা বলতে যাবো না। এই দলিলটি ডিআর স্যার, আগের ডিআর স্যার দেখেছেন। আর অনেক যাচাই-বাছাই করে দলিলটি করা হয়েছে। তিনি আরো বলেন, তিনি সরকারের চাকরী করেন। তিনি কেন সরকারের টাকা মারতে যাবেন। তিনি সম্পূর্ণ ‘সেইভ সাইটে’ আছেন। উপরের নির্দেশে এই দলিলটি করেছেন।নিউ কপি সিলেটলাইভ২৪।

রিয়েল এস্টেট এর আরও খবর
সিলেটে শেষ হলো তিনদিনব্যপী সারেগ আবাসন মেলা

সিলেটে শেষ হলো তিনদিনব্যপী সারেগ আবাসন মেলা

নগরীতে তিনদিনব্যাপী সারেগ আবাসন মেলা উদ্বোধন

নগরীতে তিনদিনব্যাপী সারেগ আবাসন মেলা উদ্বোধন

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক সাথে  সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক সাথে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারেগ এর প্রথম সভা অনুষ্ঠিত

সারেগ এর প্রথম সভা অনুষ্ঠিত

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন

২৩ জুলাই থেকে ৫ আগস্ট বন্ধ থাকবে শিল্প-কারখানা

২৩ জুলাই থেকে ৫ আগস্ট বন্ধ থাকবে শিল্প-কারখানা

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top