logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

সিলেটে যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১:১৮:২৫,অপরাহ্ন ০৯ জুন ২০২১ | সংবাদটি ৩২৫ বার পঠিত

সিলেট নগরীর কাজিটুলায় পাঁচ তলা থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (২৭) এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিমের ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে মঙ্গলবার রিমান্ডের শুনানি হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

এদিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ মঙ্গলবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় গত সোমবার রাত সোয়া ১২টার দিকে এক নারী ও তার ২ ভাইকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- নিজামের সঙ্গে এক ফ্ল্যাটে থাকা নারী শাহনিয়া বেগম (৩০), তার ভাই আকবর (২৬) ও ইয়ামিন (২৪)। তাদের বাবার নাম আলাউদ্দিন আনোয়ার। তাদের বাড়ি বালাগঞ্জ থানার গহরপুর এলাকায়। এর আগে সোমবার রাতে ওই ৩ জনের বিরুদ্ধে নাজিমের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪।

পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে নাজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এজন্য পুলিশ শাহনিয়া বেগম নামের ওই নারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি মুখ খুলছেন না। সেই সাথে মুখ খুলছেন না শাহনিয়ার ২ ভাই আকবর এবং ইয়ামিনও। তাদের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। তবে আদালত এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দেননি। পরবর্তী তারিখে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার কাজীটুলা এলাকায় বহুতল ভবনের নিচ থেকে নাজিম আহমদ রাবিদ (৩১) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় গ্রেফতারকৃত ৩ জন নিহত নাজিমের সাথে কাজীটুলা উঁচা সড়কের একটি বহুতল ভবনের একই ফ্ল্যাটে থাকতেন। তারা সকলেই নাজিম আহমদ রাবিদের ভাই-বোন পরিচয়ে একই বাসায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নাজিম ঊঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার পঞ্চম তলার বি/৫ ফ্ল্যাটটি খালাতো ভাই-বোন পরিচয়ে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরের সঙ্গে বাসা ভাড়া নেন। সেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই ছেলে ও মেয়ে তার খালাতো ভাই-বোনও নন বলে পুলিশ নিশ্চিত করেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মারা যান নাজিম। পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন বলে তার ফ্ল্যাটের লোকজন দাবি করলেও পরিবার বলছে এটা হত্যাকান্ড। এছাড়া মৃত্যুর পর নাজিমের থাকার কক্ষ থেকে নানা রকমের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা

মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top