শেখ হাসিনার কারামুক্তি দিবসে মহানগর যুবলীগের দোয়া মাহফিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:২৯:২৩,অপরাহ্ন ১২ জুন ২০২১ | সংবাদটি ৩১৮ বার পঠিত
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদের মধ্যে ৫০ টি মসজিদের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে শুক্রবার হযরত শাহজালাল (র.) মাজার প্রঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মাহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭ টি ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি








