৪ দিনের সফরে সিলেটে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৩৭,অপরাহ্ন ১৮ জুন ২০২১ | সংবাদটি ৩৩৪ বার পঠিতপরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ৪ দিনের এক সরকারি সফরে বৃহস্পতিবার সিলেট এসেছেন। দুপুর ১২ টায় তিনি বিমানের একটি ফ্লাইটে এমএজি ওমসানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। আজ শুক্রবার তিনি নিজ বাড়িতে অবস্থান করবেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শনিবার সকালে শান্তিগঞ্জের বাড়ি থেকে সড়কপথে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩ টায় তিনি সিলেট থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘দি প্যালেস’এ যাত্রা করবেন। পরদির রবিবার (২০ জুন) তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে বাহুবল ত্যাগ করার কথা রয়েছে।









