logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

উপশহরে পরিবেশ কর্মকর্তার বাসায় গৃহকর্মী নির্যাতন নিয়ে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১:০২:৩৪,অপরাহ্ন ২৪ জুন ২০২১ | সংবাদটি ৩৩৮ বার পঠিত

সিলেট নগরীর শাহজালাল উপশহরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসায় কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এর পর বুধবার বিকেলে সিলেটে এ নিয়ে তুলকালমা কান্ডের ঘটনা ঘটেছে।

তবে পুলিশ বলছে, ঘটনা এতটা সিরিয়াস নয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রী ও তাঁর গৃহকর্মীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে মূল বিষয়টি বেরিয়ে আসে। গৃহকর্মীকে শারীরিকভাবে কখনও নির্যাতন করা হয়নি বলে সে স্বীকারোক্তি প্রদান করেছেন গৃহকর্ত্রী। এমরান হোসেনের স্ত্রী ফারহানা আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার কদমতলি পূবালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের ১ নং রোডের ১১ নং বাসা ফিরুজা মঞ্জিলের ৪ তলায় পরিবার নিয়ে থাকেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন। গতকাল বুধবার সকালে এমরান হোসেনের বাসার একটি বাথরুম থেকে গৃহকর্মী রুনার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এ সময় তাকে বাথরুমে দরজা লাগিয়ে লাগিয়ে রাখা হয়েছে বলে সে অভিযোগ করে এবং মানুষকে ডেকে তাকে উদ্ধারের অনুরোধ জানায়। রুনার অভিযোগ শুনে এমরানের প্রতিবেশী বাসার বাসিন্দারা সিসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সাহেল আহমদ সেলিমকে খবর দেন। বিকেল সাড়ে ৩টার দিকে কাউন্সিলর সালেহ আহমদ সেলিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শুনে শাহপরাণ থানা পুলিশকে খবর দেন। বিকেল ৪টার দিকে একদল পুলিশ এমরান হোসেনের বাসায় পৌঁছলে তার স্ত্রী ফারহানা প্রথমে পুলিশ বাসায় ঢুকতে বাধা দেন। পরে কয়েকজন মহিলা পুলিশ ঘরে ঢুকে গৃহকর্মী রুনাকে বের করে নিয়ে আসেন।

এ বিষয়ে কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে পুলিশ ও আমাদের প্রথমে ঘরে ঢুকতে দেননি ফারহানা। এ সময় কয়েকজন মহিলা পুলিশ তাকে বুঝিয়ে ঘরে ঢুকেন এবং গৃহকর্মী কিশোরীকে বাইরে বের করে নিয়ে আসেন। তিনি বলেন, স্থানীয়দের ভাষ্যমতে- পরিবশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী গৃহকর্মী রুনাকে প্রায় নির্যাতন করতেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন ও তার স্ত্রী ফারহানা আহমদ চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, গত মাসের ২২ তারিখ ওই মেয়ে আমাদের বাসায় কাজের জন্য নিয়ে আসি। কিন্তু আসার পর থেকেই সে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং আমাদের বাসা থেকে চলে যাওয়ার বায়না ধরে। যার মাধ্যমে তাকে আমরা পেয়েছিলাম সেই ব্যক্তির কাছে আগামীকাল ওই মেয়েকে পৌঁছে দেয়ার কথা। কিন্তু এরই মাঝে সে আমার দুই সন্তানকে মারধর করে বাথরুমের ভেতর গিয়ে নিজেই সিটকিনি লাগিয়ে অহেতুক চিৎকার-চেচামেচি করে একটি বিব্রতর পরিবেশ তৈরি করেছে।

রুনার শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে দেয়ার অভিযোগের বিষয়ে ফারহানা আহমদ চৌধুরী বলেন, এটি সে মাঝে মাঝে নিজেই নিজেই করে। তাকে নাকি ভ তে ধরে- এই ধারণা থেকে সে নিজেই এটি করে। তবে আমার সামনে করতে চাইলে আমি বাধা দেই।
এদিকে, বিকেল ৫টার দিকে ফারহানা আহমদ চৌধুরী ও গৃহকর্মী রুনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় শাহপরাণ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রুনার ইচ্ছে অনুযায়ী তার স্বজন অথবা পরিবেশ অধিদপ্তর পরিচালক এমরান হোসেনের জিম্মায় দিয়ে দেয়া হবে। এছাড়াও এমরান হোসেনের স্ত্রী ফারহানা চৌধুরীকেও ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনা আসলে ততটা সিরিয়াস নয়। থানায় আসার পর দুপক্ষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসময় গৃহকর্মী রুনা তাকে শারীরিকভাবে নির্যাতনের বিষয়ে কিছু বলেনি। তবে মাঝে মাঝে তাকে বকাঝকা করা হয় এ কথাটি বলেছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদের সময় এমরান হোসেনের স্ত্রী ফারহানা আহমদ চৌধুরী আমাদের জানান, তিনি কখনও রুনার শরীরে হাত তুলেননি। তবে মাত্রাতিরিক্ত দুষ্টুমি ও কাজ না করার কারণে মাঝে মাঝে বকঝকা করেন।

বুধবারের ঘটনার বিষয়ে ফারহানা আহমদ চৌধুরী বলেন- সকালে অফিসে যাওয়ার আগমুহূর্তে খেলাচ্ছলে রুনা আমার দুই সস্তানের শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে দিতে চায়। এতে আমার বড় সন্তান ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকায়। কিন্তু রুনা বাথরুমে গিয়েও তার শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে দেয়ার চেষ্টা করে। যার ফলে বাথরুমে কিছুটা মরিচের গুড়ো পড়ে থাকতে দেখা যায়। পরে আমি অফিসে চলে যাওয়ার পর সে নিজেই বাথরুমের ভেতরদিকে ছিটকিনি লাগিয়ে চিৎকার-চেচামেচি করে মানুষ জড়ো করে। অবশেষে বিষয়টি মিমাংসা হবে বলে নিশ্চিত করেন সৈয়দ আনিসুর রহমান।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top