কাষ্টঘর থেকে ২৬ পুরিয়া হেরোইনসহ যুবক আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:০১,অপরাহ্ন ২৭ জুন ২০২১ | সংবাদটি ৩২১ বার পঠিত
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ২৬ পুরিয়া হেরোইনসহ মোজাম্মেল হোসেন মুন্না (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৬ জুন) রাত সোয়া ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লূৎফর রহমানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘর রোডের গাজী বোরহান উদ্দিন রহ. মার্কেটের সামনে থেকে তাকে আটক করে।
আটক যুবক জালালাবাদ থানাধীন কালীবাড়ী রোডের মৃত মুসলিম মিয়ার ছেলে। তার মূল বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।








