ভোজনবাড়ি রেস্টুরেন্টে অভিযান, জরিমানা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩১:৩২,অপরাহ্ন ২৮ জুন ২০২১ | সংবাদটি ৩৫৮ বার পঠিতসিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ জুন) রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করেন সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম উদ্দিন। তিনি জানান, নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টে সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









