কানাইঘাট থেকে মাদক সহ ১ জন আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪০,অপরাহ্ন ৩০ জুন ২০২১ | সংবাদটি ৩৩০ বার পঠিত
র্যাবের অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান করে বিপুল পরিমাণ Officer’s Choice মদ সহ ০১জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৯ জুন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (সিও, র্যাব-৯, সিলেট) এবং অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্সসহ সিলেট জেলার কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর গ্রামস্থ বড় মসজিদ মোড়ের পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৪ বোতল Officer’s Choice মদ জব্দসহ ধৃত আসামী মোঃ আব্দুল কাদের (২৬), পিতা- মৃত মনুফর আলী, সাং- কালীনগর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করে।









