মোগলাবাজারে টমটম উল্টে ট্রাক চালকের মৃত্যু আহত ৫
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:০৩,অপরাহ্ন ০৫ জুলাই ২০২১ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
দক্ষিণ সুরমা প্রতিনিধি:সিলেট-মোগলাবাজার- ফেঞ্চুগঞ্জ সড়কে টমটম উল্টে এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় মহিলা সহ ৫ জন আহত হয়েছেন।নিহত ট্রাক চালক মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত মজর খলিফার পুত্র হান্নান মিয়া (৪৫)।ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে ।জানা যায় নিহত হান্নান মিয়া জাহানপুর জামে মসজিদে আছরের নামায আদায় করে টমটম যোগে মোগলাবাজারে যাচ্ছিলেন।টমটমে উঠার ৫-৭ মিনিটের ভিতরে টমটমটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে আসলে টমটমের চালক নিয়ন্ত্রণ হারালে টমটম টি রাস্তার পাশে উল্টে যায়।ঐ সময় আসপাশের লোকজন এগিয়ে এসে হান্নান মিয়া ও দুই মহিলা সহ ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক হান্নান মিয়া কে মৃত ঘোষনা করেন।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোগলাবাজর – ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে।খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তোলে নেওয়া হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক চালক হান্নান মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে রয়েছে।









