শায়েখ আব্দুল কুদ্দুস সাহেবের ইন্তেকালঃ আগামীকাল এম সি মাঠে জানাযা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩১:০৪,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২১ | সংবাদটি ৪১২ বার পঠিতরুহুল আমীন (গোলাপগঞ্জ)ঃ- গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…. রাজিউন।
বুধবার (৪ আগস্ট ২০২১ ইং) সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস সাহেব গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। তিনি খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল গফফার শায়েখে মামরখানী রহ. এর খলীফা ছিলেন। পূর্ব সিলেটে আঞ্চলিক ভাষার জনপ্রিয় একজন ওয়াইজ হিসাবেও পরিচিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার বাড়ীতে অবস্থান করার পরামর্শ দেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি এম সি একাডেমি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।









