বিশ্বনাথ থেকে মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:২৭,অপরাহ্ন ০৯ আগস্ট ২০২১ | সংবাদটি ৩১৬ বার পঠিতসিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকা থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) রাত ১১টায় র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
রোববার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
র্যাব জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কাছ থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে।
গ্রেপ্তারকৃত হলো – বিশ্বনাথ থানার নতুন বাজার টিএটি রোড এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মো. তাকমান (২৮)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(ক)ধারা মূলে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামতসমূহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









