দক্ষিণ সুরমায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:১৬:৫৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০২১ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিরপুল এলাকা থেকে ৫ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল, মোগলাবাজার এলাকার মৃত মছদ্দর আলীর ছেলে পারবান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে তোতা মিয়া (৫০)।
র্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ (সদর ক্যাম্প, সিলেট) এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।








