করোনায় আক্রান্তদের জন্য এ উদ্যোগ সহায়ক: উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম
ফেঞ্চুগঞ্জে শেইড ট্রাস্টের কার্যক্রম চালু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৭:২১,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২১ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
করোনায় আক্রান্তদের সেবায় সিলেটের ফেঞ্চুগঞ্জে সিলেট হেলথ ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ট্রাস্ট(শেইড)-এর শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ট্রাস্টের ৭ম শাখা। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সংগঠনের কোষাধ্যক্ষ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও শাফী আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহেমদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, শেইড ট্রাস্টের নির্বাহী ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন, সংগঠনের অন্যতম সদস্য আব্দুল গফফার লিল মিয়া, আব্দুল হান্নান, সাংবাদিক মামুনুর রশিদ ও সমাজকর্মী ইকবাল আহমদ লিমন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনার সংক্রমণের কারণে গ্রামাঞ্চলের মানুষ খুবই বিপদের মধ্যে আছে। এ অবস্থায় শেইড ট্রাস্টের শাখা উদ্বোধন তাদের মধ্যে আশার সঞ্চার করবে। তিনি শেইড ট্রাস্টের অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন। শেইড ট্রাস্টের নির্বাহী ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, আমরা কেবল অ্যাম্বুলেন্স নয়, প্রয়োজনে করোনায় আক্রান্তদের ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করবো। তিনি ট্রাস্টের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহিদ উস সামাদ চৌধুরী কচ্চু মিয়া, আব্দুল খালিক,সাহেদ আহমদ চৌধুরী, সংবাদকর্মী শহীদ আহমদ চৌধুরী, তারেক আহমদ ও মিম হুসাইন,মোঃ জিল্লুর রহমান প্রমুখ। মাওলানা আব্দুল খালিকের দোয়ার মাধ্যমে ট্রাস্টের অফিস উদ্বোধন করা হয়।-বিজ্ঞপ্তি









