বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদ এর মৃত্যুতে এম আসকির আলীর শোক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৪৪,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২১ | সংবাদটি ৩৩৩ বার পঠিতবিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক বিএনপি নেতা, লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ এর বড় ভাই মাওলানা রশিদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা, বিএনপি নেতা এম আসকির আলী। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, মাওলানা রশিদ আহমদ একজন অত্যন্ত সজ্জন, নম্র-ভদ্র, সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। রাজনীতির পাশাপাশি ইসলামিক চিন্তা-চেতনায় মানুষকে উজ্জীবিত করে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য । রশিদ আহমদ এর মত একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ, সমাজসেবকের এইভাবে চলে যাওয়াতে গোলাপগঞ্জ তথা সিলেটের রাজনৈতিক, সামাজিক কল্যাণে এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল । তার এইভাবে চলে যাওয়াতে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন দের মত আমরাও সত্যিকার অর্থে ব্যথিত এবং গভীরভাবে শোকাহত । শোক জানাবার কোন শব্দ কিংবা ভাষা জানা নেই । শুধু পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা রইলো মাওলানা রশিদ আহমদ সাহেবের জন্য, মহান সৃষ্টিকর্তা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তার সমস্ত ভালো কাজ গুলোকে কবুল করে নেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত নসিব করেন । আল্লাহ যেন তাকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন । পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা । আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন । তাদের জন্য রইল নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভাবনা । বিজ্ঞপ্তি









