logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

ওসমানীনগরে ক্রাইম প্যাট্রোল দেখে ব্যাংকের এটিএম বুথে ডাকাতি, গ্রেফতার ৩

টাইম সিলেট ডেস্ক:

প্রকাশিত হয়েছে : ১:২৩:৪৯,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৫৭০ বার পঠিত

সিলেটের ওসমানীনগর থানা এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম মেশিনের লক ভেঙে ২৪ লাখ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। জুয়ার টাকা জোগাড় করতে ভারতের অন্যতম ক্রাইম মেগা সিরিয়াল ‘সিআইডি’ দেখে ডাকাতির পরিকল্পনা করে চক্রটি। ২৪ লাখ টাকার মধ্যে ১৪ লাখ টাকা তারা উড়িয়ে দেয় জুয়া খেলে। এই ডাকাতির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার তিনজন হলেন চক্রের মূলহোতা মো. শামীম আহাম্মেদ, নূর মোহাম্মদ সেবুল ও আব্দুল হালিম। তাদের মধ্যে শামীম আহাম্মেদ দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন, নূর মোহাম্মদ আগে দর্জির কাজ করেন, আর আব্দুল হালিম চায়ের দোকানদার।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।
মঙ্গলবার ধারাবাহিক অভিযানে রাজধানী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১০ লাখ আট হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি প্লাস ও মাথায় ব্যবহৃত তিনটি কাপড়ের টুকরা জব্দ করা হয়।
ডিবি উত্তরের যুগ্ম কমিশনার বলেন, গত ১২ সেপ্টেম্বর রাত সোয়া ৩টার দিকে ডাকাত দলের সদস্যরা সিলেটের ওসমানীনগর থানার শেরপুর নতুন বাজার হাজী ইউনুস উল্ল্যাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নিচতলায় স্থাপিত ব্যাংকের এটিএম বুথের দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে মারপিট করে। তার হাত ও মুখ স্কচটেপ পেঁচিয়ে বেঁধে ফেলে। পরে ডাকাতরা এটিএম বুথে স্থাপিত এটিএম মেশিনের সামনের দরজা ও লক ভেঙে নগদ ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর থানায় একটি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ওই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
হারুন-অর-রশীদ বলেন, ‘গ্রেফতাররা তথ্যপ্রযুক্তি সম্পর্কে বেশ পারদর্শী। বুথের এটিএম মেশিন ভেঙে টাকা লুটের মূল পরিকল্পনাকারী মো. শামীম আহাম্মেদ নিয়মিত ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি অনুষ্ঠানটি দেখতেন। ওই সিরিয়াল দেখে এটিএম বুথের মেশিন ভাঙার কলাকৌশল রপ্ত করেন এবং টাকা লুটের পরিকল্পনা করেন। সে অনুযায়ী তার সহযোগী গ্রেফতার নূর মোহাম্মদ সেবুল ও আব্দুল হালিমের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন।
ডিবি কর্মকর্তা বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা মুখে মাস্ক, মাথায় গোলাপি রঙের কাপড় বেঁধে এবং মাথায় ক্যাপ পরে শাবল ও অন্যান্য যন্ত্রপাতিসহ ইউসিবির ওই এটিএম বুথে কে। এটিএম বুথের সিসি ক্যামেরায় তাদের চেহারা যেন না দেখা যায় সেজন্য কালো রঙের স্প্রে করে ক্যামেরার লেন্স ঝাঁপসা করে দেন তারা। এ সময় তারা এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে মারধর ও হাত-মুখ স্কচটেপ দিয়ে বাঁধেন। পরে তারা শাবল দিয়ে এটিএমে বুথের লক ও বক্স ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান।
এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, এই চক্রের মূলহোতা শামীম আহাম্মেদ দীর্ঘদিন ওমান থাকার পরে দেশে এসে বেশি টাকা আয়ের লোভে সিআইডি দেখে ডাকাতির পরিকল্পনা করেন। গ্রেফতারকৃতদের বাকি দুজন- নূর মোহাম্মদ আগে দর্জির কাজ করতেন। আর আব্দুল হালিম চায়ের দোকানদান ছিলেন।
তাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি-না জানতে চাইলে হারুন-অর-রশীদ বলেন, শামীম ও নূর মোহাম্মদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। পলাতক একজনসহ এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top