logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

পরিবারে ঝগড়া লেগেই থাকতো
রানী ও ফাতেমার আত্মহত্যা

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:৫১:৫৬,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৪২০ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে,নিজ বাসায় নির্যাতিত হতেন সিলেটের গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া দুই বোন রানী ও ফাতেমা। দিন দিন নির্যাতনের মাত্রাও আরও বেড়ে গিয়েছিল। প্রায়ই তাদের ঘর থেকে ভেসে আসতো আর্তনাদের সুর। কিন্তু ভয়ে কেউ ওই বাসাতে যেতেন না। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতো তখন কাউন্সিলরসহ এলাকার লোকজন গিয়ে হস্তক্ষেপ করতেন। মাসে দু’একবার পারিবারিক ঝগড়া ও দুই বোনকে নির্যাতন নিয়ে বিচার-সালিশ হতো তাদের বাসায়। মজুমদারী এলাকার স্থানীয় লোকজন ও এলাকার জনপ্রতিনিধারা জানিয়েছেন- তাদের পারিবারিক ঝগড়ার অন্ত ছিল না। সম্পত্তিসহ নানা কারণে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো।

ঘটনার দিন সন্ধ্যায় দা হাতে রানী ও ফাতেমাকে দৌড়ে চাচার বাসায় আশ্রয় নিতে দেখেছেন তারা। চাচার বাসাতে গিয়ে তারা এশার নামাজ আদায় করেছে। রাতে তারা চাচার বাসা থেকে নিজ বাসার উদ্দেশ্যে বেরিয়েও এসেছিলো।
সিলেটের মজুমদারী এলাকার ৩১ নম্বর বাসার মৃত কলিম উল্লাহর মেয়ে রানী বেগম ও ফাতেমা বেগম। বিয়ের বয়স অনেক আগে পেরিয়ে গেলেও পছন্দের বর না পাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেনি রানী বেগম। ফাতেমাও স্নাতক শেষ করলেও তার বিয়ে নিয়ে পরিবারের দুশ্চিন্তা ছিল। কিন্তু পারিবারিক ভাবে মা ও দুই ভাই রাজন ও সুজনের সঙ্গে তাদের বিরোধ ছিল। প্রায় সময় মা ও ভাইদের সিদ্ধান্ত মানতেন না রানী ও ফাতেমা। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া লেগেই থাকতো। এসব ঝগড়া নিয়ে এলাকার মানুষ ছিল ত্যক্ত-বিরক্ত। কারণ- বিচার সালিশে গিয়ে অনেক সময় তারাও হয়েছেন নাজেহাল। এ কারণে ভয়ে তাদের বাসায় বিচার-সালিশে কেউ যেতেন না। এমনকি এলাকায় বসবাস করলেও চাচা তাদের পারিবারিক বিষয়ে সম্পৃক্ত হতেন না। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী মানবজমিনকে জানিয়েছেন- রানী ও ফাতেমার পরিবারের মধ্যে বিরোধের শেষ ছিল না। তিনিও অনেক বার বিচার সালিশে গেছেন। তাদের সবাইকে বুঝিয়ে বিরোধ শেষ করার চেষ্টা চালিয়েছেন। বুঝিয়ে-শুনিয়ে সবাইকে এক করে এলেও শেষে ফের তাদের পুরনো বিরোধ আবার শুরু হতো। তিনি জানান- তাদের পারিবারিক ছাড়াও সম্পত্তি নিয়ে, বাড়ির বাউন্ডারি দেওয়াল নিয়ে নানা সময় বিরোধ ছিল। এসব বিরোধের নিষ্পত্তিও তিনিসহ এলাকার মানুষ বসে শেষ করে দিয়েছিলেন। এরপরও বিরোধ লেগেই থাকতো। ওই পরিবার এলাকার মধ্যে ‘আইসোলেটেড’ পরিবার ছিল বলে দাবি করেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন- মৃত কলিম উল্লাহর ৫ মেয়ে ও দুই ছেলে। এরমধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেছে। রানী, ফাতেমা ছাড়াও তাদের আরও এক বোন রয়েছে। দুই ভাই রাজন ও সুজন এখনো বিয়ে করেনি। বোনদের বিয়ে দিয়ে তাদের বিয়ে করার কথা। তাদের পরিবারের মধ্যে রানী ও ফাতেমা ছিল এক পক্ষ। অন্যরা সবাই ছিলেন এক পক্ষে। রাগ বেশি ছিল বড় বোন রানীর। বিয়ে নিয়ে পছন্দ, অপছন্দ ছিল তার। একমাত্র রানীর বিয়ে না হওয়ার কারণে অন্যদের বিয়ে দেয়া যাচ্ছিলো না। কিন্তু রানী বেশি রাগী হওয়ার কারণে তার সঙ্গে পেরে উঠতে পারছিলো না কেউ। গত সোমবার বিকাল থেকে রানীর বিয়ের কথাবার্তা নিয়ে ফের ঝগড়া শুরু হয়। আর এই ঝগড়ার জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে চাচার বাসায় আশ্রয় নিয়েছিলো রানী ও ফাতেমা। রাতে তারা চাচার বাসা থেকে বেরিয়ে এলেও বাসায় ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির ছাদের সঙ্গে তাদের দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন- গত মঙ্গলবার বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দুই বোনের মরদেহের ময়নাতদন্ত করা হয়। এরআগে পুলিশ লাশ দুটিকে পরীক্ষা করে। এতেও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। কেবলমাত্র দুই বোনের গলায় ফাঁস লাগার চিহ্ন ছিল। সিলেটের এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার মো. মফিজুর রহমান মানবজমিনকে জানিয়েছেন- দুই বোনের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এর থেকে ধারণা করা হচ্ছে; তারা আত্মহত্যাই করেছেন। পুলিশ এখন তাদের পারিবারিক বিষয় নিয়েও তদন্ত করছে। যদি সেখানে গলদ থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান- পরিবারের মানুষের মধ্যে অস্বাভাবিক আচরণ আছে। তারা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করে। সব বিষয় মাথায় নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি। এদিকে- মারা যাওয়া দুই বোনের ভাই শেখ রাজন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন- ‘মায়ের সঙ্গে ওরা প্রায়ই ঝগড়া করে। গত সোমবার ঝগড়া করে তারা চাচার বাসায় চলে যায়। প্রায়ই ঝগড়া হলে এভাবে চাচার বাসায় চলে যায়, সেখানে থেকে আসে। আমরা ভেবেছি, চাচার বাসা থেকে তারা সকালে আসবে। এই পর্যন্ত আমাদের শেষ।’কপি মানবজম

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top