লালাবাজার ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত এর মনোনয়নপত্র জমা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৫:২৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০২১ | সংবাদটি ৪০৩ বার পঠিতদক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মুহিত। ২ নভেম্বর মঙ্গলবার এলাকার মুরব্বীয়ান ও যুব সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ইউনিয়নের দীর্ঘ দিনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় ও সমঅধিকার বাস্তবায়নের মাধ্যমে লালাবাজারকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। ইনশাল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে মানুষের জীবন মানন্নোয়নে অগ্রণী ভূমিকা পালনের সুযোগ দান করবেন।
মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হেলাল মিয়া, খবির মিয়া, ফাহিম মাহমুদ ফুরুক, গোলাম কিবরিয়া, সুমেল আহমদ, জাহেল মিয়া, আজির খান, জিলু মিয়া প্রমুখ।









