বাঁশের তৈরি ব্রিজ দেখার কেউ নাই
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩১:২৫,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৪৫২ বার পঠিত
সিলেট ৪ আসনের নয়াগ্রাম ও লামা লংপুর গ্রামের মধ্যখানে কাপনা নদীর উপর নির্মিত বাঁশের তৈরি ব্রিজ,
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের নয়াগ্রাম গ্রামের উত্তরে কাপনা নদীর উপর ডৌবাড়ি ইউনিয়নের লামালংপুর হাতিরকান্দি গড়রকান্দি কুছারকান্দি সহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ দীর্ঘদিন থেকে এভাবেই ঝুকিপূর্ণভাবে চলে আসছে।
গ্রামগুলোতে কোন উচ্চ বিদ্যালয় ও টাইটেল মাদ্রাস না থাকায় ফতেপুর হাজি মদরিস আলী হাই স্কুল ফতেপুর শায়াতুল উলুম দারুল হাদিস মাদ্রাসায় ও বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে কয়কশ ছাত্র ছাত্রীরা প্রতিদিন এ ব্রিজে দিয়ে পারাপার হয়।
যেভাবে লোকজন পারাপার হচ্ছেন তা একান্তই জীবন বাজি রেখে।
এলাকাবী দাবি সিলেট ৪আসনের মাননীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্ম সংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট প্রার্থনা এই কাপনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে জনগণের কষ্ট দূর করবেন।
ছবিঃ হাসান আহমদ চৌধুরী









