হোমিও হলের স্বত্তাধিকারী সমীরন কুমার দাস (৬৩) আর নেই
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৪০,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৪৫১ বার পঠিত
সিলেট হোমিও হলের স্বত্তাধিকারী সমীরন কুমার দাস (৬৩) আর নেই।
বৃহস্পতিবার ১:২৫ ঘটিকার সময় নর্থ ইস্ট মেডিকেলে চিকিৎসাধীন অবস্হায় পরলোক গমন করেন তিনি। সন্ধ্যা ৭টায় চালিবন্দর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
উদ্যম লামাবাজার নিবাসী সমীরন কুমার দাস মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সমীরন কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিন্দাবাজার ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।









