ঢাকায় বিএনপির অফিসে হামলার প্রতিবাদে ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৫১,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৩৬৩ বার পঠিতঢাকায় বিএনপি অফিসে পুলিশের নগ্ন হামলা ও মহানগর দক্ষিন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রবিবার রাতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলটি কাজির বাজার থেকে শুরু করে জিতুমিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়।
২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদাল আহমদ, সাহিদুল ইসলাম সাজু, মো: শাহাব উদ্দিন, মো: আব্দুস সামাদ, সদস্য সচিব মো: শাহিদ আহমদ, সদস্য জুবের আহমদ প্রমূখ।









