এসএমসিসিআই এর “শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-৫ম পর্ব”কর্মশালার উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১৭:৪৪,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
১৩ফেব্রোয়ারী ২০২২ইং তারিখ হইতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে বিসিক জেলা কার্যালয় সিলেট এর আয়োজনে এসএমসিসিআই এর কনফারেন্স হলে ০৫(পাঁচ) দিন ব্যাপী “শিল্প উদ্যোগতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-৫ম পর্ব” শুরু হয়েছে।
এসএমসিসিআই সিইও মো: জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় ০৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএমসিসিআই এর পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিসিক সিলেট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক জনাব ম. সুহেল হাওলাদার।
০৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মো: সুহেল হাওলাদার, উপ-মহাব্যবস্থাপক(ভাঃ), বিসিক জেলা কার্যালয় সিলেট, মো: রাসেল ভূঞা, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয় সিলেট, মো: তোফাজ্জল হোসেন, শিল্পনগরী কর্মকর্তা,বিসিক জেলা কার্যালয় সিলেট। ১৭ ফেব্রোয়ারী ২০২২ইং তারিখ প্রশিক্ষণ কোর্সের সমাপণী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র বিতরণ করবেন মো: মজিবর রহমান জেলা প্রশাসক সিলেট।প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫জন তরুণ শিল্প উদ্যোগতা প্রশিক্ষণ গ্রহন করছেন। উদ্বোধনী বক্তব্যে এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, নিজেকে বিকশিত করতে এবং বর্তমান সরকারের মিলেনিয়াম গোল বাস্থবায়নে তরুণ ও উদিয়মান শিল্প উদ্যোগতাদেরকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই।
একজন ব্যাক্তি যত বেশী শেখার চেষ্টা করবে সে তত বেশী দক্ষতা অর্জন করবে।সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের কল্যাণে,তরূণ উদ্যোগতা ব্যবসায়ী সৃষ্টির জন্য ও দক্ষতা বৃদ্ধিতে এরকম বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি, বিসিক সিলেট জেলা কার্যালয়কে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং এরকম আরো বেশী বেশী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহবান জানান।









