logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিলেটে শতাধিক যুবকের স্বপ্ন কেড়ে ‘পলাতক’ আমিন

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:০৮:৫৮,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ১৩৭৯ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে,রোমানিয়া। ইউরোপের দেশ। যাওয়ার জন্য বিভোর সিলেটের যুবকরা। দল বেঁধে বেঁধে ছুটছেন। মাত্র সাড়ে ৬ লাখ টাকায় যাওয়ার সুযোগ। আর এতে প্রতারণার ফাঁদ পেতে বসেছিলো ছাতকের আমিনুর রহমান। নগরের জিন্দাবাজারে হক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ট্র্যাভেলস খুলে এই প্রতারণা করেছেন। তার প্রতারণার ফাঁদে পড়ে শতাধিক যুবকের স্বপ্ন ফিঁকে হয়ে গেছে।

এখন সামনে অন্ধকার দেখছেন তারা। গতকাল এসেছিলেন আমিন ট্র্যাভেলসে। হাহাকার করছেন তারা। জানিয়েছেন; আমিনুর রহমানের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩শ’ যুবক। টাকা নিয়েও ফ্লাইট দিতে পারেননি। এখন পালিয়ে গেছেন দুবাইয়ে। সেখান থেকে ক্ষোভ থামানোর চেষ্টা করছেন। ঘটনার জানাজানি গত বৃহস্পতিবার। ওই দিন ১১ যুবককে নিয়ে যান ঢাকায়। রাত সাড়ে ১১টায় রোমানিয়ার ফ্লাইট দেয়ার কথা ছিল। এয়ারপোর্টের পাশে একটি হোটেলে রাখেন তাদের। তার আগে করোনার জন্য নমুনা পরীক্ষা করার কথা ছিল। এ কারণে অপেক্ষায় ছিলেন যুবকরা। মৌলভীবাজারের মাহবুবুর রহমান মঞ্জু নামের এক যুবক গতকাল জানিয়েছেন, তিনি সহ ১১ জন যুবককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফ্লাইট দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান। এরপর ওইদিন বিকাল ৪টার পর থেকে আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সিলেটের অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি। করোনা টেস্ট না হওয়ার কারণে তারা এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারেননি। সিলেটে আমিনের বাসায় খোঁজ করেও পাননি। এরপরই তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তারা প্রতারিত হয়েছেন। ফ্লাইটের সময় শেষ হয়ে গেলেও আমিন এলেন না। এরপর তারা সিলেটে ফিরে আসেন। প্রতারিত যুবকরা জানিয়েছেন, আমিনুর রহমান তার আমিন ট্র্যাভেলসের মাধ্যমে রোমানিয়ায় যাওয়ার জন্য বৃহস্পতিবার প্রথমে ১১ জনকে নিয়ে যান। এরপর শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত অর্ধশতাধিক যুবককের ফ্লাইট ছিল। কিন্তু হঠাৎ করে আমিন উধাও হয়ে যাওয়ার কারণে সবারই স্বপ্ন ভেঙে গেছে। এরই মধ্যে তারা সবাই ভিসা ও পারমিট হাতে পাওয়ায় পুরো টাকাই পরিশোধ করেছেন। তারা জানান, ইতিমধ্যে ভিসা দিয়ে ১০-১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আমিনুর রহমান। শুক্রবার বিকালে প্রতারিত হওয়া এক যুবকের সঙ্গে কথা হয়েছে আমিনুর রহমানের। তিনি বর্তমানে দুবাই রয়েছেন। জানান- ভিসা নিয়ে তাদের পার্টনারদের মধ্যে জটিলতা চলছে। এ নিয়ে মারামারি হয়েছে। তিনি সবার ফ্লাইট কনফার্ম করতে দুবাই গেছেন। ফিরে এসে ফ্লাইট দেয়া শুরু করবেন। কিন্তু আমিনুর রহমানের সেই কথায় আশ্বস্থ হতে পারছেন না প্রতারিতরা। স্থানীয় কয়েকজন এজেন্ট জানিয়েছেন, রোমানিয়ার ভিসা নিতে হয় ভারত থেকে। সব প্রসেসিংয়ে সময় ব্যয় হয় ২-৩ মাস। কিন্তু আমিনুর রহমান এক মাসের ভেতরে ভিসা নিয়ে এসেছেন। ফলে এসব ভিসার বৈধতা নিয়েও সংশয় কাটছে না। অনেকেই ধারণা করছেন- জাল ভিসা দিয়ে আমিনুর রহমান টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর ফ্লাইট দেয়ার আগেই তিনি দুবাই চলে যান। উপশহরে তার পরিবার বসবাস করে। শুক্রবার রাতে ভুক্তভোগীরা উপশহরের ওই বাসায় গিয়ে তালাবদ্ধ পান। গতকাল আমিনুর রহমানের মালিকানাধীন আমিন ট্র্যাভেলসে গিয়ে বেশ কয়েকজন প্রতারিত হওয়ার তালিকা পাওয়া যায়। এরা সবাই ইতিমধ্যে সাড়ে ৬ লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকা দিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষায় ছিলেন। এর মধ্যে রয়েছেন- মাহমুদ আহমদ, আবু হামিদ, আজমল হোসেন, বুরহান উদ্দিন, আকবর আলী, জুবায়ের আহমদ, নাসিম আহমদ, মাহফুজ আহমদ, এমদাদ হোসেন, রহমান, সাইদুর রহমান, নবীন, হোসেন, মোর্শেদ আহমদ, আল আমীন, মালেক, শিবরন আলম, ফয়জুল ইসলাম, শাকিল আহমদ, শাহীন আহমদ, সুমন আহমদ, মাহবুবুর রহমান ও জুনেদ আহমদ। এদিকে- আমিনুর রহমান পালিয়ে যাওয়ার খবরে দুপুরে শতাধিক যুবক ভিড় করেন আমিন ট্র্যাভেলসে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, কেউ কেউ জমি বিক্রি করে এনে টাকা দিয়েছেন। ভিসা দিলেও ফ্লাইট না দিয়েই পালিয়ে গেছে আমিনুর রহমান। এ কারণে তারা প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন। দক্ষিণ সুরমার আব্দুল মতিন ও মাওলানা আব্দুল গনি নামে দু’ভাইয়ের কাছ থেকে ১৩ লাখ, ফখরুল ইসলামের কাছ থেকে সাড়ে ৭ লাখ, আলী হোসেন শাহীনের কাছ থেকে ৭ লাখ, সজল বৈদ্যের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা, কাজল দেবনাথের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা, ফেঞ্চুগঞ্জের সুফিয়ানুল মাছুমের কাছ থেকে ২ লাখ টাকা, জালালপুরের মিজানুর রহমানের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা, দক্ষিণ সুরমার নুরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ ও মাজেদুল ইসলামের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে আমিনুর রহমানের প্রতারণার শিকার হওয়া যুবকরা দুপুরে ৯৯৯ ফোন করে হক সুপার মার্কেটে পুলিশ নিয়ে আসেন। বিস্তারিত ঘটনা তুলে ধরে বিকালে মামলা করতে কোতোয়ালি থানায় যান। পুলিশের পক্ষ থেকে তাদের আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। আজ-কালের মধ্যে আদালতে এ ব্যাপারে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top