র্যাব-৯ সিলেট এর দুইটি অভিযানে বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৪১,অপরাহ্ন ০৭ মার্চ ২০২২ | সংবাদটি ৩২২ বার পঠিত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদর ক্যাম্প এর পৃথক দুইটি অভিযানে মোট ৩৬৩ বোতল বিদেশী মদসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আশরাফুল ইসলাম পাভেল (২৩), পিতাঃ মোঃ হারিছ উদ্দিন, মাতাঃ নুরজাহান নেছা, সাং- হারাতৈল বেতু, থানাঃ কানাইঘাট জেলাঃ সিলেট এবং জনি দাস (১৯), পিতাঃ আনন্দ দাস, মাতাঃ কমলা রানী দাস, সাং- মৃর্থীমহল, থানাঃ গোয়াইনঘাট জেলাঃ সিলেট ।

০৬ মার্চ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ভিত্রিখেল উত্তর গ্রামস্থ ভিত্রিখেল উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৪৪ বোতল বিদেশী মদসহ আশরাফুল ইসলাম পাভেল (২৩) কে গ্রেফতার করে।
দিনের পৃথক আরেক অভিযানে সদর কোম্পানী, সিলেট সকাল ৬. ঘটিকায় সিলেট জেলার কানাইঘাট থানাধীন গোরকপুর গ্রামের গোরকপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর থেকে বিদেশী মদ ২১৯ বোতল সহ জনি দাস (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ০২টি মামলা রুজু হয়েছে।









