র্যাব-৯ এর অভিযানে ৩৩৪ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৮:০৩,অপরাহ্ন ২১ মার্চ ২০২২ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
সিলেটের একটি আভিযানিক দল ১৮ মার্চ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউপির পুরান বালুচর এলাকা থেকে ৩৩৪ বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বরমসিদ্দিকপুর এলাকার বাসিন্দা মোঃ আসাদুল হক সিফত এর ছেলে মোঃ সোহেল মিয়া (২৮)। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেটের বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা করার কথা স্বীকার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য র্যাব গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়েরপূর্বক সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে।









