প্রতারক মোঃ সফিকুর রহমানকে তিন লক্ষ জাল টাকা সহ গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৪৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০২২ | সংবাদটি ৯৪১ বার পঠিত
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল
২২ মার্চ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৩ লক্ষ জাল টাকাসহ একজন পেশাদার প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গোবরখলা এলাকার বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ সফিকুর রহমান (৫৫)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ সীমান্ত এলাকা থেকে জাল টাকা সংগ্রহ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৯ জাল টাকাসহ প্রতারকদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদার প্রতারক মোঃ সফিকুর রহমানকে জাল টাকাসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। গ্রেফতারকৃত প্রতারক ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তার লক্ষ্যে বস্তু বানাতো এবং জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চক্রটি প্রতি ১ লক্ষ জাল টাকা ১৫ হাজার টাকায় বিক্রি করতো। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ে জাল টাকার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারী এবং অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্যে, গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে গত ২০১১ সালের অক্টোবর মাসে ঢাকার শেরে বাংলা নগর থানা এবং গুলশান থানায় পৃথক দুটি প্রতারণা মামলা হয়। এছাড়াও চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে ২০১৯ সালের মার্চ এবং মে মাসে যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।









