logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

কর্তৃত্ব দ্বন্দ্বে লাশ পড়লো হরিপুরে
মুখোমুখি রশিদ ও রফিক


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:২৪:১৫,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২২ | সংবাদটি ৩৬৭ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে:সিলেটের হরিপুর। প্রখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ হরিপুরী (রহ:) স্মৃতিময় এলাকা এই হরিপুর। মাদ্রাসাকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় পরিচালিত হয় সবকিছু। এজন্য হরিপুরকে সমীহ ও শ্রদ্ধার চোখে দেখেন সবাই। কিন্তু হরিপুর বাজারের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে এলাকার সুনামে চিড় ধরতে চলেছে। টানা ১০ ঘণ্টার সংঘর্ষ নিয়ন্ত্রণে নিতে পারলেন না কেউ-ই। যারাই সংঘর্ষ থামাতে গেছেন তারা উভয়পক্ষের কাছে হেনস্থার শিকার হয়ে ফিরে এসেছেন। যখন লাশ পড়লো তখন শান্ত হলো হরিপুর।

কিন্তু রমজানের শুরুতে এমন ঘটনায় হতবাক সবাই। হরিপুরের এই দ্বন্দ্বের পেছনে রয়েছেন দুই ব্যক্তি। এরা হলেন- উপজেলা বিএনপি’র সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ ও বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ। বাজারের নিয়ন্ত্রণ সহ আধিপত্য নিয়েই মূলত দু’জনকে ঘিরে রোববার রাতের ঘটনার সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। খুলতে শুরু করেছে হরিপুর বাজারের দোকানপাট। ব্যবসায়ীরাও ফিরছেন বাজারে। কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি। হরিপুর বাজারে এক সময় প্রভাব ছিল আব্দুর রশিদ চেয়ারম্যানের। তিনি স্থানীয় ফতেহপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার কারণে হরিপুর বাজারকে এক হাতেই নিয়ন্ত্রণ করেন রশিদ। বাজারের ভেতরে রয়েছে আলোচিত এক পশুর হাট। বলা হয়ে থাকে চোরাই পশুর হাটবাজার। কিন্তু বাজার বৈধ। সরকার থেকে প্রতিবছর ইজারা দেয়া হয়। ফলে হাটে তোলা পশু বিক্রি হলেই বৈধ হয়ে যায়।

গরু ও মহিষের জন্য ওই বাজার গোটা সিলেটে বিখ্যাত। এই বাজারে নিয়ন্ত্রণ ছিল আব্দুর রশিদের হাতে। তিনি ছিলেন অন্যান্য শরিকদের মতো একজন শরিক। কিন্তু চেয়ারম্যান হিসেবে তিনি ছায়া দিতেন সবসময়। পাশাপাশি বাজারের সবকিছু দেখতেন তিনি। সামাজিক নেতা হিসেবে তার বিচরণ ছিল। গেল ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব হারান আব্দুর রশিদ। এরপর একে একে সব কিছুর কর্তৃত্ব হারান তিনি। এই অবস্থায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রফিক আহমদ। এরপর থেকে হরিপুর বাজার সহ সবকিছুই নিয়ন্ত্রণে আসে রফিক আহমদের। তার সঙ্গে রয়েছেন এলাকার রাজনীতিক জাকারিয়া মাহমুদ সহ আওয়ামী ঘরানার লোকজন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন- হরিপুর পশুর হাটের কর্তৃত্ব নিয়েই মূলত এবারের বিরোধ। আর এই বিরোধের জের ধরে রোববার মধ্যরাত থেকে পরদিন সকাল ৯ টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন হাফেজ নিহত হওয়া ছাড়াও শতাধিক আহত হন। তবে- পশুর হাট নিয়ে দ্বন্দ্ব মানতে নারাজ আব্দুর রশিদ। ব্যবসায়ীদের মতে; হরিপুর পশুর হাটের গেল বারের ইজারা ছিল মাদ্রাসার মুহতামিমের নামে। এই পশুর হাটের কর্তৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টির আশঙ্কায় গেলবার মুহতামিমের নামে পশুর হাট ইজারা দেয়া হয়। এবার স্থানীয় ব্যবসায়ীরা বসে মাদ্রাসার মুহতামিমের নামে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে বাদ সেধেছেন হরিপুরের অদূরের এলাকা দরবস্তের লুৎফুর রহমান। তিনি পশুর হাট সাড়ে ৫৯ লাখ টাকায় ইজারা নিয়ে আসেন। স্থানীয়দের ধারণা; আব্দুর রশিদের ইন্ধনেই লুৎফুর রহমান এবার মাদ্রাসার প্রধানকে অগ্রাহ্য করে বাজার ইজারা নিয়েছেন। এতে করে স্থানীয়দের প্রভাব ক্ষুণ্ন হওয়ার মনোভাব পোষণ করছেন তারা। এই থেকে রশিদের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত স্থানীয় ব্যবসায়ীদের। আর ওদের নেতৃত্বে রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমদ।

তবে- বাজারের ইজারাদার লুৎফুর রহমান গতকাল বিকালে বাজারের ইজারার সঙ্গে সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের ইন্ধন ও যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন- ‘আমি টেন্ডারে অংশ নিয়ে ইজারা হয়েছে। পরে হয়তো অনেকেই সংযুক্ত হতে পারেন। সেখানে আব্দুল রশিদ থাকলেও থাকতেন পারেন। কিন্তু এই সময়ে তিনি সম্পৃক্ত নন। এদিকে- বাজারের ভেতরে কানাডা প্রবাসী হাজী নুরুল হকের জমি দুই কোটি টাকার বিনিময়ে নিজের নামে কিনেছেন আব্দুর রশীদ। এই জমি কিনতে চেয়েছিলেন স্থানীয় হাউদপাড়া এলাকার নুরুল হকের স্বজনরাই। এতোদিন ইমতিয়াজ সহ নুরুল ইসলামের কয়েকজন স্বজন স’মিলের ওই জমি দেখভাল করছিলেন। কিন্তু বেশি দামে ওই ভূমি কিনে নিয়েছিলেন আব্দুর রশিদ। গত রোববার ওই ভূমির দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ বাধে। আর এতে শেষ পর্যন্ত লাশ পড়লো। সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ জানিয়েছেন- জমি ক্রয় করার সময় ইমতিয়াজ সহ কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। কেউ বাধা না দেয়ায় তিনি জমি কেনেন। এবং ওই জমিতে বালু ফেলতে নিষেধ করার কারণেই হামলা হয়েছে।

তিনি বলেন- এ ঘটনার পর নিহত হাফেজ সালেহ আহমদের ভাই থানায় মামলা দিতে গেলেও তার মামলা নেওয়া হয়নি। পুলিশের ভূমিকা রহস্যময় বলে জানান তিনি। তবে- সার্বিক বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ জানিয়েছেন- পশুর হাট নিয়ে স্থানীয় ব্যবসায়ী সহ সমাজের মানুষের কোনো কথাই মানা হয়নি। বরং বিষয়টিকে বিতর্কিত করতে কৌশলে ইজারায় হাত বসানো হয়েছে। আর নুরুল হকের স্বজনদের কাছ থেকে জোরপূর্বক ভূমি দখলে নিতে বাজারের অর্ধশতাধিক দোকানে আগুন ও লুটপাট করা হয়েছে। ওরা জোরপূর্বক সব দখল করতে যাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে- হরিপুর বাজারের এসব ঘটনা নিয়ে বিব্রত জৈন্তাপুরের ১৭ পরগণার সালিশ ব্যক্তিরা। সংঘর্ষের দিন তারা এলাকা গেলেও সংঘর্ষ থামাতে পারেনি। অবশেষে সোমবার রাতে গিয়ে তারা বাজার পরিদর্শন করে এসেছেন। ১৭ পরগনার সালিশ ব্যক্তিত্ব তোফায়েল আহমদ চেয়ারম্যান জানিয়েছেন- আমরা বাজার পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের শান্তিপূর্ণ ভাবে ব্যবসার করার কথা জানিয়েছি। যেহেতু একজন মারা গেছেন; এখন আইন সব দেখবে। তবে- এসব ঘটনা নিয়ে ১৭ পরগণার সালিশের ব্যক্তিরা বিব্রত বলে জানান তিনি। এদিকে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানিয়েছেন- এ ঘটনায় পুলিশ বাড়ি হয়ে মামলা দায়ের করা হয়েছে। ওরা এজাহার দিলে হত্যা মামলা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত। এলাকার পুলিশ মোতায়েন রয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top