এসএমপি’র পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২১:১৩,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৩৭ বার পঠিতসাব ইন্সপেক্টর হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান ও সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে এসএমপি হেডকোর্য়াটার্সে পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ পদোন্নতি প্রাপ্তদের এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব কামরুল আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।









