খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার মাহফিল ২২এপ্রিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৫:১৫,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২২ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে আগামী ২২এপ্রিল ২০ রমজান দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। শাখা সভাপতি ছড়াকার মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা শাখার সহ-সাধারন সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আবদাল আহবান জানিয়েছেন।









