সিলেট দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:২৪:৫৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২২ | সংবাদটি ৩১৫ বার পঠিত
নগরীর খাসদবীরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ২ জন। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) রাত পৌণে ১০টার দিকে খাসদবির পয়েন্টে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি এয়ারপোর্ট থানার পীরেরগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি পেশায় মোটরবাইকার ও এয়ারপোর্ট এলাকার একটি বেসরকারি পার্কে মোটরসাইকেলে ভয়ঙ্কর খেলা দেখাতেন। আহতরা হলেন নাইম (২০) ও রাব্বি (১৭)।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
জানা যায়, আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্টে রাত পৌণে ১০টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী রফিকুলসহ আরো দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহত নাইম ও রাব্বির অবস্থাও আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।









