নগরীতে বানরের আক্রমণে গুরুতর আহত দুই শিশু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:০৩:৫১,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৫৭ বার পঠিত
সিলেটে হঠাৎ করে বেড়েছে বানরের উপদ্রব। বিশেষ করে রমজান মাসে খাবার সংকটের কারণে প্রায়শই হামলে পড়ছে মানুষের উপর। বিশেষ করে শিশুদের সরাসরি আক্রমণ করছে বানরের দল।
সবশেষ শনিবার দুপুরে নগরীর নওয়াব রোড এলাকায় বানরের আক্রমণে মারাত্নক আহত হয়েছে দুই শিশু।
জানা যায়, নওয়াব রোড এলাকার ডক্টর গার্ডেনের বাসিন্দা ডাঃ গোলাম রব সুয়েবের দুই ছেলে আহমেদ সাদেকিন ও আহমেদ সাকেরিন নানার বাসা থেকে নিজ বাসায় যাওয়ার সময় পথিমধ্যে বানরের আক্রমণের শিকার হয়। এসময় তারা বানরের কামড়ে গুরুতর আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।









