কেউ মসজিদ বানালে আল্লাহ পাক সেই ব্যাক্তিকে বেহেশতে একটা বাড়ি বানিয়ে দিবেন
বাবা কে নিয়ে কিছু কতা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৮:০৫,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৯৪ বার পঠিত
আয়ান মুমিনুল হক,সিও,সেইভ সিলেট
কয়েক বছর আগে ঠিক এই সময়ে আমি এতিম হয়ে যাই! নিজের বাবার লাশ কাধে নেয়া খুবই কষ্টকর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মারা যাবার পরও আমার চোখে পানি আসেনি কারণ বিশ্বাস হচ্ছিলনা উনি ইন্তেকাল করেছেন। যখন জানাজার নামাজ পড়াচ্ছিলাম তখন চোখ দিয়ে পানি অটো পড়তে থাকে আর সকল স্মৃতি মনে পড়তে থাকে।
উনি প্রায়ই আমাকে বলতেন যে উনি আল্লাহর কাছে কখনো দোয়াতে বেহেশত কামনা করেননি। উনার একটাই দোয়া ছিলো আল্লাহ তুমি খুশি থাকলেই হবে। আমি যেহেতু সবসময় বেশি জিজ্ঞেস করতাম সবকিছু নিয়ে। এটাও জিজ্ঞেস করি, যে তাহলে তুমি বেহেশতে যাবে কিভাবে? উনি তখন বলতেন যে, ছোট থাকতে জেনেছিলাম তোমার দাদা থেকে যে, কেউ মসজিদ বানালে আল্লাহ পাক সেই ব্যাক্তিকে বেহেশতে একটা বাড়ি গিফট করবেন। আর তোমাকে হাফিজ বানানোতে তোমার সুপারিশের ১০জনের একজন হবো এটা জানি। যার বেহেশতে বাড়ি আছে, হাফিজ ছেলের সুপারিশ আছে, আর সবচেয়ে বড় বিষয় যেটি তা হচ্ছে আল্লাহ পাক যার উপর খুশি থাকেন তার কি আর বেহেশতের প্রয়োজন আছে?
তখন আমি আর কিছুই বলিনি, শুধুমাত্র মনে মনে নিজের সাথে প্রতিজ্ঞা করি যে বাবার সাদকায়ে জারিয়া হওয়ার চেষ্টা করবো সারা জীবন। সেদিন থেকে আমি যতোবার কোরআন তেলাওয়াত করেছি উনি আর আমার দাদী সবসময় আমার দোয়াতে থাকতেন। কারণ এই দুইজন মানুষের কারণে আমি হাফিজ হতে পেরেছি। আমার নিজের জন্য আমি জীবনে আর দোয়া করিনি কখনো। এখনো যে কাজ করছি কেউ আমাকে যখন বলে যে তোমার জন্য সবসময় দোয়া করি। আমার একই উত্তর, আমার জন্য দোয়া করতে হবেনা। এমনকি আমি বেশি হায়াতও চাইনা। শুধু চাই আমার উপর যাদের হক রয়েছে, যারা কবরে অপেক্ষা করছেন যে তাদের জন্য উপহারের, তাদের জন্য দোয়া করলেই হবে। আমার ব্যাক্তিগত একটাই দোয়া থাকে আল্লাহর কাছে, তুমি তো জানোই আমার ভিতর!
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা! প্রতি বছর এই দিনে এই সময়ে আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া কামনা করি। আল্লাহর কাছে ভিক্ষা করি যে আমাকে যাতে আমার বাবার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ দুনিয়ার সকল জীবিত বাবা মাকে নেক হায়াত দান করুন এবং যারা আমাদের মাঝে নেই তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲









