logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটের প্রতিবাদী রাখী


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:১৬:৫৬,অপরাহ্ন ১১ মে ২০২২ | সংবাদটি ৩২৪ বার পঠিত

 

 

ওয়েছ খছরু, সিলেট থেকে,বিয়ের কয়েক বছর আগে কিশোরী বয়সেই অসুখের কারণে পিত্তথলির অস্ত্রোপচার করা হয় রাখী ভট্টাচার্যের। এতে দাগ পড়ে তলপেটে। এ নিয়ে বিয়ের পর স্বামী ও তার পরিবারের নানা প্রশ্নবাণে জর্জরিত হন রাখী। অভিযোগ তোলা হয় সিজারের। এ নিয়ে মেয়ের স্বামীর পরিবারের কাঠগড়ায় দাঁড়ান রাখীর পিতা হরিদাস ভট্টাচার্যও। সালিশের রায়ে তিনি মেয়ে রাখীর মেডিকেল ফিটনেস টেস্টও করান। এতে পজেটিভ রিপোর্ট এলেও মন গলেনি স্বামী পল্লব ভট্টাচার্য ও তার পরিবারের। রাখীর ওপর চলে অকথ্য নির্যাতন। এক বছরের নির্যাতনে কয়েক দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে রাখীকে। গত ২৫শে জুলাই নির্যাতনে গুরুতর অসুস্থ হন তিনি

ভর্তি করা হয় ওসমানী হাসপাতালে। এবার আর মুখ বুঝে সব সইছেন না রাখী। নির্যাতনের পর নির্যাতনের প্রতিবাদ হিসেবে থানায় নারী নির্যাতন মামলা করেছেন। তার মামলায় স্বামী পল্লব, তার ভাই পাপ্পু ও বোন অর্চনা পলাতক রয়েছে। এমন ঘটনায় সিলেটের টিলাগড়ের গোপালটিলা এলাকায় তোলপাড় চলছে। রাখী ভট্টাচার্য মৌলভীবাজার লামুয়া কমিউনিটি হেলথ কেয়ারের কর্মকর্তা। আর তার স্বামী পল্লব ভট্টাচার্য বালাগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা। টিলাগড়ের গোলাপটিলা এলাকার বাসিন্দা পল্লব। পারিবারিকভাবে গত বছরের ৫ই মার্চ বিয়ে হয় তাদের। কিন্তু বিয়ে হলেও সুখ নেই রাখী ভট্টাচার্যের। টানা এক বছর স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করে সংসার করতে হয়েছে। গত ২৮শে এপ্রিল সিলেটের শাহপরান (রহ.) থানায় এ মামলা দায়ের করেন রাখী। মামলার এজাহারে রাখী জানান, বিয়ের পর তার বেতনের সমুদয় টাকা শাশুড়ির কাছে দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে সংসারের কথা চিন্তা করে রাখী তার হাত খরচের টাকা রেখে বাকি টাকা শাশুড়ি অর্চনা ভট্টাচার্যের কাছে দেন। এরপরও যৌতুক হিসেবে পিতার বাড়ি থেকে আরও ৫ লাখ টাকা এনে দেয়ার দাবি করেন স্বামী ও শাশুড়ি।

দেবরকে বিদেশ পাঠানোর জন্য এই টাকা দাবি করা হয়। এতে রাখী অপারগতা প্রকাশ করলে তার ওপর নির্যাতন শুরু করা হয়। অভিযোগ তোলা হয় বিয়ের আগে সিজারের। এজাহারে রাখী জানান, পিত্তথলির অপারেশনের জায়গায় গর্ভপাতের অস্ত্রোপচার দাবি করে তার ওপর অপবাদ দেয়া হয়। এ নিয়েও স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন চালায়। এ ছাড়া, বেশির ভাগ সময় তাকে উপবাসও রাখা হতো। সংসারের কথা চিন্তা করে রাখী তার পরিবারের কাছে সবকিছু জানাতো না। রাখীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক পর্যায়ে রাখীর গর্ভপাতের অস্ত্রোপচার হয়েছে দাবি করে সালিশ বসানো হয়। আর ওই সালিশে ডাকা হয় রাখীর পিতা হরিদাস ভট্টাচার্যকে। সালিশের সিদ্ধান্তে রাখীর ফিটনেস পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে; রাখী শারীরিক ভাবে সন্তান ধারণ করতে সক্ষম। এরপরও স্বামী পল্লবের পরিবার মেনে নেয়নি। তারা নানা ভাবে রাখীকে নির্যাতন করতে থাকে। নির্যাতনের কারণে রাখী কয়েক মাস আগে তার পিতার বাড়িতে আশ্রয় নেয়। কিছুদিন পিতার বাড়িতে অবস্থানকালে আদালতের সমন যায় বাড়িতে। রাখীর স্বামী পল্লব ভট্টাচার্য এই মামলার বাদী।

স্বামী-স্ত্রীর পৃথক বসবাসের আর্জি জানিয়ে পল্লব আদালতে এই মামলা দায়ের করেছেন। মামলার কথা শুনে রাখী কাতর হয়ে পড়েন। শত নির্যাতনের মুখেও সংসার টিকিয়ে রাখতে মামলা করেননি। উল্টো স্বামী এখন মামলা করেছে। এতে ক্ষুব্ধ হন রাখী ভট্টাচার্য। ছোট ভাই অনিক ও পিতা হরিদাসকে সঙ্গে নিয়ে গত ১লা জুলাই তিনি স্বামী পল্লবের কাছে যান। মামলার কারণ জানতে চান। এতে পল্লব ক্ষিপ্ত হয়ে উঠেন। কথা কাটাকাটির এক পর্যায়ে পল্লব লাঠি দিয়ে রাখীকে বেধড়ক মারধর করেন। এতে রাখীর পিতা ও ভাই এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় গুরুতর আহত রাখী ভট্টাচার্য। তাকে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩রা এপ্রিল শাহপরান (রহ.) থানায় অভিযোগ দিলে স্থানীয় ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ এ ব্যাপারে সালিশ বৈঠক বসান। সালিশে তিনি ঘটনার নিষ্পত্তি করে রাখীকে তার স্বামী পল্লবের গোপালটিলাস্থ বাসায় উঠিয়ে দেন। একই সঙ্গে স্থানীয় লোকজনকে বিষয়টির দিকে নজর রাখার পরামর্শ দেন। এই অবস্থায় স্বামীর সংসারে এলেও স্বামী, শাশুড়ি এবং স্বজনদের নির্যাতন চলছিল। ২৫শে এপ্রিল রাখীর কাছে ফের দুই লাখ টাকা যৌতুক দাবি করে পল্লব। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে পল্লব, দেবর পাপ্পু ও শাশুড়ি অর্চনা দলবেঁধে রাখীকে মারধর করে। এতে কয়েক বার সংজ্ঞা হারান রাখী ভট্টাচার্য। বিষয়টি জানার পর স্বজনরা স্থানীয় লোকজনের মাধ্যমে রাখীকে সিলেট নগরীর গোপালটিলার স্বামীর বাসা থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত ২৮শে জুলাই রাখী শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। রাখী ভট্টাচার্য মানবজমিনকে জানিয়েছেন, ‘আমার চাকরির সব টাকা তাদের হাতে তুলে দেই। স্বামী, শাশুড়ির মন জয় করতে শত চেষ্টা করি। কিন্তু আমাকে অপবাদ দিয়ে যৌতুকের টাকার জন্য বার বার চাপ প্রয়োগ করে। আর ওই টাকা না দেয়ায় মারধর করা হয়।’ তিনি জানান, ‘কোনো শিক্ষিত সমাজে এ ধরনের ঘটনা মানায় না। এক বছর সহ্য করে সংসার টিকানোর চেষ্টা করেছি। এখন আর পারছি না। ওরা আমাদের মেরেই ফেলবে। এ কারণে প্রতিবাদী হয়ে মামলা করেছি। এখন আইনই সব দেখবে।’ এদিকে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন বালাগঞ্জের কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও রাখীর স্বামী পল্লব ভট্টাচার্য। কর্মস্থলেও তিনি রয়েছেন অনুপস্থিত। তার মোবাইল ফোনও বন্ধ। মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার সাব- ইন্সপেক্টর দিবাংশু পাল জানিয়েছেন, পল্লব সহ আসামিকে ধরতে অভিযান চালানো হয়েছে। পল্লব কর্মস্থলেও যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top