logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সুরমা উপচে সিলেট নগরে পানি, দুর্ভোগ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:২৬:৫৭,অপরাহ্ন ১৭ মে ২০২২ | সংবাদটি ৬০৯ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে,ঘুমে ছিলেন সিলেট নগরের উপ-শহরবাসী। রাতে তেমন বৃষ্টি হয়নি। স্বস্তি ছিল। কিন্তু সকালে অন্য দৃশ্য। সড়কে হাঁটু পানি। কারও কারও ঘরে পানি ঢুকেছে। উপ-শহরের এক তৃতীয়াংশ এলাকাজুড়ে অথৈ পানি। পাশেই সুরমা। খাল দিয়ে পানি প্রবেশ করে উপ-শহরে। এ কারণে গতকাল দিনভর উপ-শহর এলাকায় দুর্ভোগ চরমে ছিল

খোদ উপ-শহরেই ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ভাসমান ছিল কেবল প্রধান সড়ক। গলিপথের সড়ক ছিল পানিতে টইটম্বুর। দক্ষিণ সুরমার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার অবস্থাও একই। অনেক জায়গায় তীর উপচে ঢুকেছে বানের পানি। ওই এলাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। গেল কয়েক বছরের মধ্যে এমন দৃশ্য সিলেটে দেখা যায়নি। এবার দেখা দেয়ার অন্যতম কারণ হচ্ছে; পাহাড়ি ঢল। সিলেটের বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু পানি আসা কমছে না। এ কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সর্বশেষ নগরের নিচু এলাকায়ও বন্যার পানি আঘাত হেনেছে। এতে করে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কেন ডুবছে সিলেট নগর- এমন প্রশ্নের জবাবে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান মানবজমিনকে জানিয়েছেন- সিলেট নগরের অনেক জায়গা নদীর লেভেল থেকে নিচে।

এ কারণে পানি ঢুকে পড়ে। আবার উপ-শহর, ছড়ারপাড়, শেখঘাট এলাকা দিয়ে যেসব ছড়া রয়েছে সেগুলো দিয়ে পানি প্রবেশ করে নগর ডুবে যায়। এজন্য নগর দিয়ে প্রবাহিত খালের মুখে স্লুইস গেট নির্মাণ এবং যেসব এলাকা নিচু সেসব এলাকায় পাম্পের মাধ্যমে পানি অপসারণের জন্য প্রকল্প নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে একটি স্টাডিও হয়েছে। তিনি জানান- ছড়া বা খালে বর্জ্য ফেলে ভরাট করার কারণেই পানি দ্রুতই লোকালয়ে উঠে যায়। প্রতি সপ্তাহে পরিষ্কার করেও কাজ হচ্ছে না বলে জানান তিনি। এদিকে- গতকাল সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরের নিচু এলাকায় পানি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরমা নদীর পানি সিলেট নগরে বিপদসীমা অতিক্রম না করলেও কাছাকাছি রয়েছে। উজানে ঢল অব্যাহত থাকায় দু’একদিনের মধ্যে সিলেট নগরেও সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে- সুরমার পানি কানাইঘাটে বিপদসীমার প্রায় দুই মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট ও জকিগঞ্জে কয়েকটি স্থানে সুরমার ডাইক ভেঙে পানি প্রবেশ করেছে। অমলসীদে কুশিয়ারা নদীর পানি গত তিনদিন ধরে বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা ও কুশিয়ারার পানি বেড়ে যাওয়ার কারণে কানাইঘাট ও জকিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সীমান্তবর্তী উপজেলার কমপক্ষে অর্ধশতাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কানাইঘাট সদরেও বন্যার পানি উঠে যাওয়ায় দুর্ভোগে রয়েছে মানুষ। সিলেটের শেরপুর পয়েন্টেও কুশিয়ারার পানি বেড়েছে। এতে করে ওই এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাটের উপজেলা সদরের বিভিন্ন এলাকা। বিশেষ করে উপজেলা কমপ্লেক্সেও পানি উঠে গেছে। এতে করে দাপ্তরিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। জাফলং, বিছনাকান্দিসহ কয়েকটি এলাকায় ঢল আসা কমলেও সারি নদীর পানি বিপদসীমার প্রায় ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কোম্পানীগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নৌকা ডুবে নিখোঁজ ২: সদর উপজেলায় খারইল বিল নামকস্থানে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হয়েছেন। গতকাল সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা শুরু করে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন। নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top