বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট মহানগর এর উদ্যোগে বানবাসী মানুষের মধ্যে খাদ্য বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৩:০৬,অপরাহ্ন ২৪ জুন ২০২২ | সংবাদটি ২৮৩ বার পঠিত
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট মহানগর এর উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার আলী নগর ইউনিয়নের বানবাসী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
১৫০ টি পরিবারের প্রত্যেক পরিবারের জন্য ৩ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি সয়াবিন তেল,৫০০গ্রাম পিয়াজ,১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কবির খান, কেন্দ্রীয় সহ সম্পাদক শওকত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান, সদস্য আনম সুফিয়ান, সিলেট আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সহ সম্পাদক জয়নাল আবেদীন খান, সিলেট জেলা সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক হরিধন সূত্রধর, সিনিয়র শিক্ষক কাজল মালাকার, বাদল চন্দ্র বর্মণ, সহ শিক্ষক বিপ্লব কুমার কুণ্ডু, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, সুপ্রতিম রায়, লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলক পাল চরিত্র বান সমাজপতি,সহ শিক্ষক রাহাত আহমদ।









