৪র্থ দিনের মতো বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০১:৪৪,অপরাহ্ন ২৫ জুন ২০২২ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
আনহার বিন সাইদ ঃ-
২৪ জুন বিশ্বনাথ খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ উপজেলর রামপাশা ইউনিয়নের আমতৈল,রামপাশা বাজার,ওসমানী নগর, ইত্যাদি স্থানে প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী ,জেলা সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলার সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ , পৌর সভাপতি সায়েফ আহমদ শায়েক সাধার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান হাফিজ মহসিন আহমদ,আবুসুফিয়ান ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।খেলাফত মজলিসের নের্তৃবৃন্দ বলেন, এই চলমান ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে দূর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।









