সিলেটে ১৩১ টি সংস্থাকে ২৬ লক্ষ ২৯ হাজার টাকা অনুদান প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৭,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২২ | সংবাদটি ২৯০ বার পঠিত
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলার স্বপ্ন
বাস্তবায়নে কাজ করছেন
…. জেলা প্রশাসক মো.মজিবুর রহমান
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু ৭৫ সালের ১৫ আগস্ট এদেশীয় হয়েনারা জাতির পিতাকে শিশুপুত্র শেখ রাসেলসহ সপরিবাকে হত্যা করে। ইতিহাসে এক কলংক জনক অধ্যায় রচনা করে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁর হাত ধরে দেশ এগিয়ে যাচেছ উন্নয়নের মহাসড়কে। তিনি ২৪ আগস্ট বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত সাধারণ সেচছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহকে এককালীন অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আনোয়ার সাদাত এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, বেগম রোকেয়া পদক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রাপ্ত সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সমাজসেবী সালমা বাসিত,বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক বৃক্ষ রোপনে স্বর্ণ পদক প্রাপ্ত আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী।
সভায় বক্তারা আরো বলেন দেশব্যাপী সমাজকল্যাণ মূলক কার্যক্রমের বিস্তৃতির লক্ষ্যে সাধারণ সেচছাসেবী সংস্থা সমূহ বিভিন্ন পরিসরে আর্থ-সামাজিক উন্নয়নে এ সকল সংগঠন গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। বর্তমানে সারাদেশে সমাজসেবা অধিদফরের নিবন্ধনকৃত সাধারণ সেচছাসেবী সংস্থা রয়েছে ৬৮,৮৯৭ টি। সিলেট জেলায় নিবন্ধনকৃত সেচছাসেবী সংস্থা রয়েছে ১,৩৫৯ টি। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সারাদেশে সমাজসেবা অধি দফতরের নিবন্ধনকৃত সাধারণ সেচছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার লক্ষ্যে অনুদান দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২১-২০২২ অর্থ বছরে সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ সিলেট জেলার ১৩১ টি সংস্থার অনূক‚লে ২৬ লক্ষ ২৯ হাজার টাকা অনুদান মঞ্জুর ও প্রদান করা করা হয়েছে। এতে সেচছাসেবী সামাজিক সংগঠন গুলির কার্যক্রম গতিশীল হবে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সাধারণ সেচছাসেবী সংস্থা সমূহের নেতৃবৃন্দের হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন।









