ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত –
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২৯:০৩,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২২ | সংবাদটি ৩৪৮ বার পঠিতবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জৈন্তাপুর উপজেলাধীন ৫নং ফতেপুর(হরিপুর) ইউনিয়ন অন্তর্গত ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫নং ফতেপুর(হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুয়েব আহমদ এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক জামাল আহমদ সবুজ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক ইলাল আহমদ।
মেধাবী, সাহসি যোগ্য ব্যক্তি বাছাই করে ওয়ার্ড কমিটি করতে হবে, যাতে শৈরাচার সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ সুহেল আহমদ এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন।জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হাসান,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ,জৈন্তাপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডঃ নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনূর রশীদ মামুন,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম শাহীন আলম, মনিরুজ্জামান মনির, এম জাহাঙ্গীর আলম,জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহিদ আলী সহ-সভাপতি সাদিক আহমদ, জাহাঙ্গীর আলম হযরত শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজের আহবায়ক কিবরিয়া আহমদসহ প্রমূখ।









