logo

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেট সিটির ‘রাজা’ সুহেল


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৫১,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২২ | সংবাদটি ৩৩৪ বার পঠিত

 

 

সিলেট সিটির অঘোষিত ‘রাজা’ সুহেল। পদ কর আদায়কারী। এরপর হয়ে উঠেন ‘বস’দের আস্থাভাজন। চলতি দায়িত্ব পান মেয়রের সহকারী একান্ত সচিব। এরপর থেকে সিটিতে বেপরোয়া সুহেল। কোথায় নেই তার বিচরণ। প্রভাব খাটিয়ে দাপটের সঙ্গেই চলেন। তার কাছে অসহায় সিটি কর্মকর্তা ও কর্মচারীরাও। ইতিমধ্যে সফর করেছেন আমেরিকা সহ কয়েকটি দেশ। ক’বছরের ব্যবধানে বাড়িও বানিয়েছেন সিলেট নগরের মেজরটিলা এলাকায়।

বিজ্ঞাপন

পুরো নাম সুহেল আহমদ। সিলেট সিটি করপোরেশনের তৃতীয় গ্রেডের চাকুরে। বাড়ি সিলেটের গোয়াইনঘাটের গুরুকচি গ্রামে।
২০০৫ সালে গোয়াইনঘাট থেকে সিলেট নগর ভবনে চাকরি নেন। তখন অস্থায়ী ভিত্তিতে তিনি কর ধার্য শাখার আদায়কারী পদে যোগদান করেন। এরপর থেকে কর আদায়কারী শাখাতেই চাকরি করছিলেন। ২০১৩ সালে একই পদে চাকরি স্থায়ী হয় সুহেলের। আসে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে ফলাফলের পটপরিবর্তন হওয়ার পর বদলে যান সুহেল আহমদ। তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আস্থাভাজন হয়ে উঠেন। ডাক পড়ে মেয়রের দপ্তরেই। সহকারী একান্ত সচিব পদে আসীন হয়েই বেপরোয়া হয়ে উঠেন তিনি। সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, মেয়রের সহকারী হিসেবে প্রথমে অঘোষিত ভাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। তখন থেকেই শুরু হয় দাপট।

মেয়রের কাছে নানা কাজে আসেন নগরের লোকজন। সেখানে সুহেলই সবকিছু। তার মাধ্যমেই মেয়রের কাছে পৌঁছতে হয়, আবার মেয়রের নির্দেশ তাকে পালন করতে হয়। ফলে অনেক কাজে টাকা কামাই’র ধান্ধা শুরু হয়। যারাই মেয়রের কাছে বিভিন্ন কাজে যান সুহেল তাদের কাজ করে দেন। সিটি করপোরেশনের দপ্তরে দেন মেয়রের দোহাই। আর দোহাই দিয়ে টাকা লুটের মহোৎসব চালান। এতে করে ২০১৮ সালের আগেই কোটিপতি হয়ে যান সুহেল। তখন তিনি নগরীর মেজরটিলা এলাকায় সাড়ে ৩ শতক ভূমি ক্রয় করেন।

এই ভূমি অবশ্য তার নামে নয়। ভাই শামীমের নামে ক্রয় করা। তিন তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করেছেন এক তলা ভবন। আরও দু’তলা নির্মাণ প্রক্রিয়াধীন। তবে- সেখানে তিনি বসবাস করেন না। ভাড়া দিয়ে রেখেছেন ওই বাসা। নিজে বসবাস করেন নগরীর কাজিটুলা এলাকায় ভাড়া বাসায়। গত ৫-৬ বছরে সুহেল ভ্রমণ করেছেন সিঙ্গাপুর, সৌদি আরব, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ কয়েকটি দেশে। কখনো কখনো একই বছরে দুইবার ভ্রমণ করেছেন। এর মধ্যে সর্বশেষ পরিবার নিয়ে তিনি আমেরিকা সফর করেছেন।

৩-৪ মাস অবস্থানের পর সম্প্রতি দেশে এসেছেন। কর্মস্থলেও যোগ দিয়েছেন। সহকর্মীরা জানিয়েছেন, সুহেল ফের আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে। ওই সময় ট্রেনিং ও সেমিনারে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া যান। সিটি করপোরেশনের পক্ষ থেকে তার ভ্রমণের খরচ বহন করা হয়। ওই ভ্রমণে যাওয়ার কথা ছিল মেয়রের। শেষ পর্যন্ত মেয়রের সফর স্থগিত হয়ে গিয়েছিল। গত কয়েক বছরে সিলেট সিটি করপোরেশনে দৈনিক মজুরি ভিত্তিতে কয়েকশ’ কর্মচারী নিয়োগ দেয়া হয়। সিটি করপোরেশনের লোকবল সংকটের কারণেই সেটি করা হয়েছে। কিন্তু লোকবল নিয়োগে সুহেল প্রভাব খাটিয়েছেন একতরফা।

কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, সুহেলের মাধ্যমে কয়েক বছরে অন্তত ২৫-৩০ জন কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে সিটি করপোরেশনে চাকরি নেন। তাদের প্রত্যেককেই চাকরি পেতে ৩ থেকে ৫ লাখ টাকা ঘুষ দেন। আর এই টাকা একাই হাতিয়ে নেন সুহেল। মেয়রের লোক পরিচয় দিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেন। এই নিয়োগের অনেক বিষয় মেয়র আরিফুল হক চৌধুরীর অজানা বলে জানিয়েছেন তারা। এর মধ্যে কয়েকজন নিকট আত্মীয়ও রয়েছে সুহেলের। সুহেলের নিয়োগকৃত কর্মচারীদের মধ্যে রয়েছে কর আদায়কারী মারুফ, বস্তি উন্নয়নে নোমান, এসএস’র মোজাক্কির সহ কয়েকজন। সিলেট সিটি করপোরেশনে গত তিন বছরে রবীন্দ্রজয়ন্তী পালন সহ বড় পরিসরে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি আয়োজনে সুহেল ছিলেন সম্পৃক্ত। মেয়রের প্রতিনিধি হিসেবে তার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এসব অনুষ্ঠান আয়োজন থেকে অনেক টাকা কামাই করেন সুহেল। অনুষ্ঠান আয়োজনে তিনি যে হিসাব দাখিল করেছেন সেগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা। তিনি জানান, অনেক সময় হিসেবে গরমিল থাকলেও মেয়রের দোহাই দিয়ে সেগুলো পাস করিয়ে নেয়া হয়। আর সুহেলের দাপটের কাছে অসহায় থাকা তারাও প্রতিবাদ করেননি। সম্প্রতি নগর ভবনের একটি তদন্ত কমিটিতেও মেয়রের প্রতিনিধি হিসেবে সুহেলকে রাখা হয়েছে।

সিটি করপোরেশনের সবাই জানেন সুহেল গত এক বছর ধরে সিটি করপোরেশনের পরিবহন শাখার একটি গাড়ি ব্যবহার করেন। নতুন কেনা ডাবল কেমি পিকআপ গাড়িটি তার নামেই বরাদ্দ। তিনি সেটি ব্যবহার করেন। দৈনিক মজুরিভিত্তিতে একজন চালকও নিয়োগ দেয়া হয়েছে গাড়ি চালানোর জন্য। তেলের খরচ বহন করা হয় সিটি করপোরেশনের তহবিল থেকে। গাড়ি ব্যবহারের বিষয়ে পরিবহন শাখার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে সুহেল এই গাড়ি ব্যবহার করেন। তিনি না থাকলে মেয়রের কাছাকাছি থাকা কর্মচারীরা সেই গাড়ি ব্যবহার করেন। তবে- পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী রুহুল আলম খান জানিয়েছেন; ‘তৃতীয় গ্রেডের চাকুরে হওয়ার কারণে সুহেল গাড়ি পান না। সেটি মেয়রের নামেই বরাদ্দ।’

তিনি জানান, ‘জরুরি ভিজিটে মেয়র মাঝে মধ্যে ওই গাড়ি ব্যবহার করে থাকেন বলে আমি জেনেছি।’ এদিকে- সাম্প্রতিক সময়ে সিলেট সিটি করপোরেশনের নানা কর্মকাণ্ড নিয়ে গোয়েন্দা নজরদারি বেড়েছে। এতে করে নগর ভবনের ভেতরেও চলছে এক ধরনের অস্থিরতা। এ অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তারা অনেক বিষয়ই পাশ কাটিয়ে চলার চেষ্টা করছেন। নগর ভবনের এক শীর্ষ কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, সুহেলের নানা কর্মকাণ্ডে তারাও অতিষ্ঠ। কিন্তু না পারছেন বলতে, না পারছেন সইতে। সব সময় মেয়রের দোহাই দিয়ে চলেন। মাঝে মধ্যে মেয়রকে দিয়ে প্রভাবও দেখান। গাড়ি বরাদ্দের বিষয়টি শীর্ষ কর্মকর্তারা ভালো চোখে নেননি। তবে সিটি করপোরেশনে প্রভাব খাটানো ও অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন চলতি দায়িত্বে থাকা মেয়রের সহকারী একান্ত সচিব সুহেল আহমদ। তিনি জানিয়েছেন, ‘মেজরটিলার বাড়িটি তার নয়। সেই বাড়ির মালিক তার ভাই। তার নামে কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি।’মানব জমিন কপি

 

 

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top