ওসমানী নগরে দেওয়াল ঘড়ির পক্ষে গণসংযোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৫৫,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০২২ | সংবাদটি ৩১৯ বার পঠিতআগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য ওসমানী নগর উপজেলা পরিষদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা খেলাফত মজলিসের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাওলানা ছাইদুর রহমান চৌধুরীকে দেওয়াল’ঘড়ি’ মার্কার সমর্থনে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে গোয়ালা বাজার ও তাজপুর দয়ামীর সহ ভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাও,শুয়াইব আহমদের নেতৃত্বে দেওয়াল‘ঘড়ি’ মার্কার গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ চলাকালে দেওয়াল ‘ঘড়ি’ মার্কায় ভোট চেয়ে বাজারের ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে দেওয়াল ঘড়ি প্রতীকের লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা ছইদুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের ঘড়ি-ঘড়ি শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বাজার এলাকা।









