মসজিদের নামকরণ নিয়ে উত্তেজনা, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৩৩,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২২ | সংবাদটি ২৭২ বার পঠিতজকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত সখড়া জামে মসজিদের নামকরণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মসজিদের নামকরণ নিয়ে সখড়া ও এলংজুরি গ্রামের মুসল্লিরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। বিষয়টি নিয়ে মারামারি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
এব্যাপারে সুলতানপুর ইউনিয়নের সখড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে দেলওয়ার হুসেন উনার বাড়িতে অগ্নিসংযোগ করার কারণে ৭জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন এলংজুরি গ্রামের নাজিম উদ্দীন, বাহার উদ্দিন, খলিলুর রহমান খলু, মারুফ আহমদ, জুবের আহমদ, আব্দুর রউফ রেহান, আব্দুস শহিদ সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।









