logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিলেটে জাল ভিসার বিশাল নেটওয়ার্ক, সেই মাছুমকে রিমান্ডে চায় সিআইডি

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:৩১:০৫,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২২ | সংবাদটি ৩০৮ বার পঠিত

মো. রেজাউল হক ডালিম: মাছুম আহমেদ (৩৪)। সিলেটের কানাইঘাট উপজেলার মো. আতাউর রহমানের ছেলে। কম বয়সেই জড়িয়ে পড়েন ভয়ঙ্কর এক চক্রের সঙ্গে। বিশ্বের বিভিন্ন দেশের ভিসা জাল করাই সেই অপরাধ চক্রের কাজ। গত ২২ নভেম্বর তাকে সিলেট মহানগর থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুধু এবারই নয়, এর আগেও এমন অপরাধের দায়ে গ্রেফতার হন মাছুম। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে তার এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে জেলের শৃঙ্খলাবদ্ধ জীবন মাছুমকে ফেরাতে পারেনি অন্ধকার জগত থেকে। জামিনে বেরিয়েই তিনি ফের শুরু করেন জাল ভিসার কারবার।

মাছুমের বিরুদ্ধে সিলেট ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়ার আবেন জানিয়েছে সিআইডি। সেই আবেদনের শুনানি এখনও হয়নি।

গত শুক্রবার (২৫ নভেম্বর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে জানান- গ্রেফতারকৃত সিলেটের মাছুম কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল ভিসা প্রস্তুতকারী এবং মানবপাচারকারী চক্রের সদস্য। নিরীহ মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে বিদেশে পাচার করতেন তিনি। তার বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাছুমের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার নির্দেশনায় মানবপাচার অপরাধ দমন ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আছলাম আলীর নেতৃত্বে তাকে ২২ নভেম্বর সিলেট মহানগরের মজুমদার পাড়ার টিএনটি কলোনি থেকে গ্রেফতার করা হয়। ভয়ঙ্কর এই চক্রের সব সদস্যকেই গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।

জানা গেছে, সিলেটের কানাইঘাটের এই মাছুম বেশ কয়েক বছর আগে থেকেই এ ক্রাইমে জড়িয়েছেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর একই অভিযোগে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ এর একটি টিম। ওই সময় মাছুমের কাছ থেকে জাল পাসপোর্টের ফটোকপি এবং তুরস্কের ভুয়া ভিসার জন্য ব্যবহৃত ‘অ্যাম্বুস সিল’ তৈরির মেশিনসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

র‍্যাব ওই সময় মাছুম সম্পর্কে জানায়- ফিলিস্তিন দূতাবাস অভিযোগ জানানোর পর মাসুমের বিরুদ্ধে নকল পাসপোর্ট তৈরি করে জার্মানি, নিউ জিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইতালি, ইসরায়েল, গ্রিস, মালয়েশিয়া, কানাডা, তুরস্ক, ক্যামেরুন প্রভৃতি দেশে মানবপাচারের তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও র‍্যাবের নজরে আসে। এর প্রেক্ষিতে র‍্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিবিড় পর্যবেক্ষণে তার বিরুদ্ধে নকল পাসপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে মানবপাচারের প্রমাণ পাওয়া যায়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মাছুমসহ বাংলাদেশের এক শ্রেণির অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিদেশে অবৈধভাবে মানবপাচার করে আসছে। মাছুম ও তার চক্রের সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট তৈরি করে দুই-তিন হাজার ইউরো-তে বিক্রি করতো। এছাড়া এই চক্র বিভিন্ন দেশের ভিসার নকল স্টিকার বানিয়ে ভুয়া ভিসা দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে মানবপাচার করে আসছে। সিলেটে তাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক।

মাছুম ও তার চক্রের বিষয়ে রোববার (২৭ নভেম্বর) বিকেলে সিআইডি’র মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম  বলেন- সিলেটসহ সারা দেশেই এদের নেটওয়ার্ক। মাছুমসহ এ চক্রের কয়েকজনকে ইতোমধ্যে আমরা গ্রেফতার করেছি। মাছুমকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। সেই আবেদনের শুনানি এখনও হয়নি।

তিনি সিলেটভিউ-কে আরও বলেন- মাছুমের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর ও সিলেট মহানগরের শাহপরাণ থানায় মামলা রয়েছে। এ চক্রের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। শীঘ্রই চক্রটির শিকড় উপড়ে ফেলা হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top