logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

কোন পথে জাপা?

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:০০:০১,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০২২ | সংবাদটি ২২৩ বার পঠিত

জাতীয় পার্টিতে কয়েক দিনের টানাপড়েনের পর এবার সমঝোতার দৃশ্যপট সামনে এসেছে। সংসদের বিরোধী দলের নেতার পদ থেকে রওশন এরশাদের পক্ষ থেকে দলের কাউন্সিল আহ্বান, রওশনকে বিরোধী দলের নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব পালনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞায় টালমাটাল অবস্থায় পড়ে দলটি। এই তিন ইস্যুতে দলে স্পষ্ট বিভক্তি দেখা দেয়। পাল্টাপাল্টি বহিষ্কার হন বেশ কয়েকজন নেতা। এমন অবস্থায় সোমবার বিরোধী দলের নেতা রওশন এরশাদের দেশে ফেরার পর নতুন দৃশ্যপট দেখা যাচ্ছে। অবশ্য জিএম কাদেরের বিরুদ্ধে দলের নেতা জিয়াউল হক মৃধার মামলা করার পর থেকেই এক ধরনের সমঝোতার আভাস পাওয়া যাচ্ছিলো। সোমবার রওশন দেশে ফেরার পর তাকে অভ্যর্থনা জানাতে জিএম কাদেরপন্থি নেতাদের বিমানবন্দরে যাওয়ায় এই সমঝোতার বিষয়টি আরো পরিষ্কার হয়। গতকাল সকালে রওশন এরশাদকে দেখতে তার হোটেল স্যুটে যান জিএম কাদের। তারা দু’জনে এক টেবিলে নাশতাও সেরেছেন বলে দলের নেতারা জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি রওশন এরশাদ বিমানবন্দরে যে ঐক্যের বার্তা দিয়েছিলেন তা সামনে রেখেই নেতারা বিভেদ ভুলে একসঙ্গে চলতে চান।

এমন অবস্থায় গতকালই হাইকোর্টের এক আদেশে জিএম কাদেরের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসে। সব মিলিয়ে দলে বিদ্যমান বিভেদ কেটে যাচ্ছে বলে আপাতত মনে করা হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। কারণ পার্টি যে সমঝোতার পথে এসেছে সেখানে তৃতীয়পক্ষ সক্রিয় ছিল। তৃতীয়পক্ষের পরামর্শ ও চাপের কারণেই জিএম কাদেরের অনুসারী নেতারা নমনীয় হয়েছে। বিশেষ করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের মনোনীত প্রার্থীকে রওশন এরশাদের সরাসরি সমর্থনকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। এখন সামনে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নসহ পার্টির কাউন্সিল ও নেতৃত্ব নির্বাচনে দুইপক্ষের কী অবস্থান হয় তা দেখার অপেক্ষা। অনেকে বলছেন এসব বিষয়ে বিদ্যমান বিভেদ সময়ে সময়ে বেড়ে যেতে পারে। নির্বাচন সামনে রেখে পরিবর্তন হতে পারে পার্টির অবস্থানও। বিশেষ করে রওশন এরশাদ সরকারের সঙ্গে থেকেই নির্বাচনী মাঠে থাকতে আগ্রহী। কিন্তু জিএম কাদেরের অনুসারীরা পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়ার পক্ষে। এমন অবস্থায় তৃতীয়পক্ষের চাপ কতটুকু হয় সেটিও বিবেচনায় নিচ্ছেন কাদেরের অনুসারীরা।

রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে অবস্থানরত বিরোধীদলীয় নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়। তারা উভয়ে নিজ নিজ স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ উপস্থিত ছিলেন। জিএম কাদেরের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা নেই ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে গোলাম মোহাম্মদ কাদেরের ওপর নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। গতকাল বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এই স্থগিতাদেশের ফলে দলীয় সিদ্ধান্ত গ্রহণে বাধা দূর হলো। উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্বপালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০শে অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলাজজ আদালত জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। জাপার দলীয় সিদ্ধান্ত গ্রহণে দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন জিএম কাদের। গত ১৬ই নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলাজজ মাসুদুল হক সেই আবেদন খারিজ করে দেন। copy manab zamin

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top