logo

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

সিলেটে বিএনপি প্রস্তুত, পর্যবেক্ষণে আওয়ামী লীগ
ডেটলাইন ১০ই ডিসেম্বর

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ২:৪৫:২১,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৩২৬ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে ::সিলেটে বিএনপি নেতা কামালকে ৬ই নভেম্বর প্রকাশ্যে হত্যা করে ঘাতকরা। এ ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছিল বিএনপি কর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুরও চালানো হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাতেই মাঠে নামে আওয়ামী লীগ। শুধু দলটির সিলেটের নেতারাই নয়, কেন্দ্রীয় নেতারাও রাজপথে নেমে আসেন। এবং ঘোষণা দেন; বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিরোধের। অবশ্য তাদের সেই ঘোষণায় সিলেট বিএনপি’র তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। এর কারণ তুলে ধরে গতকাল সিলেট বিএনপি’র এক শীর্ষ নেতা জানিয়েছেন; বিএনপি’র পক্ষ থেকে ওই দিনই জবাব দেয়া সম্ভব ছিল। কিন্তু সিলেটের গণসমাবেশকে সামনে রেখে নীরবে সব সহ্য করেছে নেতাকর্মীরা। এখন আঘাত এলে পাল্টা আঘাতে প্রস্তুত তারা।

এমন ঘোষণাও তারা সিলেট বিভাগীয় সমাবেশ থেকে দিয়েছেন। নভেম্বরের শুরু থেকেই সিলেটের রাজনীতি উত্তপ্ত। ডিসেম্বরের শুরুতে এসে কিছুটা স্তিমিত হয়েছে।
তবে- ভেতরে ভেতরে বাষ্পের আভাস পরিলক্ষিত হচ্ছে। ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপি’র সমাবেশ। এতে সিলেটের নেতারা অংশ নিতে প্রস্তুতি চালাচ্ছেন। বিএনপি’র একাধিক নেতা গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- সিলেট বিভাগ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে অনেকেই যাবেন ব্যক্তিগত উদ্যোগে। ঝামেলা এড়িয়ে সমাবেশে উপস্থিত থাকাটাকেই মুখ্য মনে করে তারা এই কৌশল গ্রহণ করছেন। তবে, জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকে দলবেঁধে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রের নির্দেশনা মেনে তারা এটি করবেন। সব কিছুই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর। তারা জানিয়েছেন, যদি দলবেঁধে সিলেট থেকে যাওয়া না যায়; তবে ঢাকায় গিয়ে তারা সমবেত হবেন। সেই প্রস্তুতি রয়েছে তাদের। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা ঢাকায় যাবো। কেউ কেউ চলে যাচ্ছেন। সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে উপস্থিত থাকতে পারেন।’

তিনি বলেন- ‘বিভাগীয় সমাবেশের পর থেকে সিলেটে বিএনপি মাঠে রয়েছে। সমাবেশের মাধ্যমে ফের চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপি’র নেতাকর্মীরা। ফলে আন্দোলন এবং কর্মসূচি পালনে সিলেট বিএনপি’র নেতাকর্মীরা পিছু হটবে না। বাধা এলে সেটিকে অতিক্রম করা হবে।’ এদিকে- সিলেট বিএনপি নেতারা জানিয়েছেন, সিলেট বিএনপি সর্বাবস্থায় প্রস্তুত রয়েছে। ঢাকার সমাবেশের পর গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দেয়া হলে সিলেটের নেতারা রাজপথ দখলে নেবেন। তবে- সিলেটের সম্প্রীতির পরিবেশ স্বাভাবিক রাখতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। গত মাসে সিলেটে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় বিএনপি’র ক্ষোভ রয়েছে বলে দাবি করে নেতারা জানান, এম ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িবহর, বিয়ানীবাজারে হামলা ছিল পরিকল্পিত। অথচ পুলিশ সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন না করে মামলা নিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।

এসব মামলায় এখন কেউ জেলে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। সিলেটের রিকাবীবাজারের ঘটনায় সিলেট বিএনপি’র নেতাকর্মীদের ওপর মামলার খড়গ ঝুলছে। এসব ঘটনায় সিলেট বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষুব্ধ। সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী মানবজমিনকে জানিয়েছেন, ১০ই ডিসেম্বর অবশ্যই আমরা ঢাকায় থাকবো। বাধা কোনো সমাবেশেই নেতাকর্মীদের স্রোত দমাতে পারেনি। এবারেও পারবে না। আমরা সমাবেশে উপস্থিত থাকবো। এবং পরবর্তীতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে সেটিতে আমরা অনড় থাকবো। গণতন্ত্র ফেরানোর এ আন্দোলন থেকে আর পিছু হঠার সুযোগ নেই বলে জানান মিফতাহ চৌধুরী বলেন, রাজপথই আগামী আন্দোলনের গতিপথ বলে দেবে। তবে- সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে ৬ই নভেম্বর রাতের ঘটনার পর থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। বিএনপি’র সমাবেশে কোনো বাধা দেয়া হয়নি।

পুলিশের অভিযান থাকলেও আওয়ামী লীগকে দায়ী বা দোষী করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দলটির সিলেটের নেতারা। তারা জানিয়েছেন, ৬ই নভেম্বর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা শুধু তাণ্ডব চালায়নি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করার কারণে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। কেউ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাকে বাধা দেয়ার সুযোগ নেই। তবে কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে অবশ্যই তাদের প্রতিহত করা আওয়ামী লীগের দায়িত্ব; এমনটি মনে করেন সিলেটের নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সিলেট আওয়ামী লীগ চায় শান্তি। অতীতে সিলেটের রাজপথে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলতা করেনি। বরং মানুষের জানমাল রক্ষায় আওয়ামী লীগ অগ্রণী ছিল। এবারের পরিস্থিতি সিলেট আওয়ামী লীগের নেতারা পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ কর্মসূচি যেকোনো দলই পালন করতে পারে। তবে- মানুষের জানমালের ক্ষতি কেউ ঘটাতে চাইলে আওয়ামী লীগ অতীতে বসে থাকেনি, এবারো বসে থাকবে না। এজন্য তিনি সহনশীল রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান।

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top