logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে লড়াইয়ের মাঠে সক্রিয় তারা


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৩২:৫৮,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২৬১ বার পঠিত


ওয়েছ খছরু, সিলেট থেকে,সিলেট সিটি করপোরেশনের ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে দলীয় ফোরামে তীব্র লড়াই করেছিলেন আসাদ উদ্দিন আহমদ ও অধ্যাপক জাকির হোসেন। আসাদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাকির বর্তমান সাধারণ সম্পাদক। এরপর দলের মনোনয়ন পান কামরানই। ঘটনাবহুল ওই নির্বাচনে কামরান হেরে যান। এতে দলীয় সর্তকবার্তাও পেয়েছিলেন সিলেটের নেতারা। তবে ওই বছরের সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে মাঠ ছাড়েননি আসাদ ও জাকির। তারা দু’জন তখন থেকেই মাঠে সক্রিয়। কামরানের মৃত্যুর পর থেকে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামেন মহানগর আওয়ামী লীগের যগ্ম সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান, এটিএম হাসান জেবুল ও সাংগঠনিক সম্পাদক কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু। দিন যতই এগুচ্ছে মাঠে তারা সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি লন্ডন থেকে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় মাঠে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন ওই নেতারা।

সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও। প্রার্থীরা জানিয়েছেন, দলের কাছে তারা মনোনয়ন চাইবেন। এরপর দল যাকেই মনোনয়ন দেবে তার সঙ্গে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন। তবে লন্ডন থেকে সিলেটে এসে মাঠে নামা আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, দলীয় প্রধানের ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে তিনি সিটি করপোরেশন নির্বাচনে এসে প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যে সিলেটের একটি অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তবে সিলেট মহানগর আওয়ামী লীগের তরফ থেকে ইতিমধ্যে সিলেটে দেয়া নাদেলের বক্তব্যের পাল্টা জবাব দেয়া হয়েছে। ফলে আনোয়ারুজ্জামানকে নিয়ে সিলেটে মুখোমুখি অবস্থায় রয়েছেন আওয়ামী লীগ নেতারা। তবে নিজের কাজ করেই যাচ্ছেন আনোয়ারুজ্জামান। প্রতিদিনই তিনি সকাল থেকে মধ্যরাত অবধি চষে বেড়াচ্ছেন সিলেট নগর। এই অবস্থায় বসে নেই অন্য প্রার্থীরা। দীর্ঘদিন মাঠে কাজ করার পর নৌকার টিকিট তাদের চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। মনে মনে একজোটও তারা। ‘আনোয়ার ঠেকাও’ এ মনোভাবও তাদের। এতে আড়ালে কাজ করছেন সিলেট নগরের সামাজিক নেতৃবৃন্দও। আসাদ উদ্দিন আহমদ ছিলেন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক। এখন তিনি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। গতবার আসাদ নৌকার টিকিটের জন্য দলীয় ফোরামে তীব্র লড়াই করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নৌকা পান কামরান। এরপর থেকে আসাদ নীরব থাকেন। এবার নৌকার টিকিটের প্রত্যাশী হয়ে তিনি মাঠে রয়েছেন। তবে আসাদের ভাষ্য হচ্ছে; দলীয় সভানেত্রীর সিদ্বান্তই চূড়ান্ত। তিনি কখনো দলের সিদ্বান্তের বাইরে কাজ করেননি। অধ্যাপক জাকির হোসেন গতবার ছিলেন মহানগরের যুগ্ম সম্পাদক। ওই পদ থেকেই তিনি দলের হাইকমান্ডের নজর কেড়েছিলেন। এবার তিনি দলের সাধারণ সম্পাদক। কাউন্সিলের পর থেকে দল এবং সিটি নির্বাচন দু’টোকেই মাথায় রেখে তিনি কাজ করে চলেছেন। কামরানের মৃত্যুর পর তিনি তার কার্যক্রমে গতি বাড়িয়েছেন।

সিটি নির্বাচনের আগে তৃণমূলে দলকে শক্তিশালী করতে তিনি এখন ব্যস্ত রয়েছেন। পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও বেড়েছে তার সরব উপস্থিতি। অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা দলীয় ফোরামে অতীতেও মনোনয়ন চেয়েছি। পাইনি। এবার প্রস্তুতি নিয়েই এগুচ্ছি। তবে দল সুসংগঠিত হলে এবারের সিটি নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে না। আমরা এখন সেই কাজটিই করছি। আজাদুর রহমান সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের ৪ বারের কাউন্সিলর। সর্বশেষ গত নির্বাচনে তিনি বিনা ভোটে নির্বাচিত হন। কামরানের মৃত্যুর পর মেয়র পদে প্রার্থী হতে তিনি সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। তিনি প্রতিদিনই নগরের সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। পাশাপাশি সিটি করপোরেশনের সিনিয়র কাউন্সিলর হওয়ার কারণে আসন্ন বর্ষায় নগরের মানুষের দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের উদ্যোগে ছড়া ও খাল উদ্ধার অভিযানে নেমেছেন। নগর কর্তৃপক্ষ ওই কমিটির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন তাকে। ফলে এখন নগরবাসীর বৃহত্তর সেবায় আজাদ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আনোয়ারুজ্জামান হঠাৎ করে এসে মেয়র প্রার্থী ঘোষণা দেয়ায় প্রথমেই ভার্চ্যুয়ালি আনোয়ারের সমর্থকদের মুখোমুখি হয়েছিলেন আজাদের সমর্থকরা। এখনো এই অবস্থা বিরাজমান। তবে আজাদ দলের সিদ্ধান্তের প্রতি অনড়। ৪ বারের কাউন্সিলর হিসেবে তিনি এবার দলের হাইকমান্ডের সমর্থনের জন্য মাঠে নেমেছেন। এক্ষেত্রে তিনি পাচ্ছেন সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আনুকূল্য। ইতিমধ্যে সিলেটের বিভিন্ন অনুষ্ঠানে আজাদকে ভবিষ্যত নগরপিতা হিসেবে পরিচয় করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেটের মানুষের আবেগের জায়গা হচ্ছে প্রয়াত মেয়র কামরানের পুত্র ডা. আরমান আহমদ শিপলু। পিতার মৃত্যুর পর থেকে শিপলু মেয়র নির্বাচন করতে মাঠে সক্রিয় রয়েছেন। তিনি পিতার মতো প্রতিদিন ৪-৫টি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন।

কামরানের রেখে যাওয়া জায়গায় ইতিমধ্যে অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। তার অনুপ্রেরণা হচ্ছে পিতা কামরানের ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচন। ওই নির্বাচনে কারাগারে ছিলেন কামরান। আর বাইরে শিপলু দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। ওই নির্বাচনে জয়লাভ করেন কামরান। সিলেটের কামরান বলয়ের নেতাকর্মীদের আস্থার জায়গা শিপলুই। ফলে কামরানের আবেগ শিপলুর উপর বিরাজমান থাকার কারণে ভোটব্যাংক আছে তার। ডা. শিপলু জানান, পিতার মৃত্যুর পর আমি তার কাজগুলোই করে যাচ্ছি। মানুষের সুখে দুঃখে কাছে থেকে কাজ করে যাচ্ছি। বাকি সব দলীয় সিদ্ধান্ত। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম হাসান জেবুল। সিনিয়র নেতা। দলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতাও রয়েছে। বিগত সিটি নির্বাচনের পর থেকে তিনি মাঠে সক্রিয় রয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আনোয়ারুজ্জামানের সমর্থকরা নগরে পোস্টারিং করেছেন। এরপর এটিএম হাসান জেবুলের নামে পোস্টারিং করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এখন পদশূন্য নেতা। এরপরও সিলেটে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। পরিচিত মুখ তিনি। এবার মিসবাহ সিরাজও দলের কাছে সিটি মনোনয়ন চাইবেন। মিসবাহ সিরাজ জানিয়েছেন, ‘নগরের ভোটারা তার পক্ষে রয়েছেন। এ কারণে তিনি দলীয় ফোরামে নৌকার টিকিট চাইবেন।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top